প্রধানমন্ত্রীর জনসভা সফল করতে শাহী ঈদগাহ এলাকাবাসীর প্রচারনা

সিলেট নিউজ বিডি ডেস্ক: বৃহত্তর শাহী ঈদগাহ এলাকাবাসীর উদ্যোগে প্রচার পত্র বিলি করা হয়েছে। বৃহস্পতিবার(২৫ জানুয়ারি) বিকেলে শাহী ঈদগাহ বাজার সহ আশপাশ এলাকাগুলোতে এ প্রচারপত্র বিলি করা হয়।
আগামী ৩০ জানুয়ারী আওয়ামীলী সভানেত্রি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিলেট সফরকে কেন্দ্র করে এলাকাবাসীর উদ্যোগে এ প্রচারপত্র ও গণসংযোগ করা হয়।
এ সময় নেতৃবৃন্দ বলেন, সরকারের উন্নয়ন কার্যক্রমকে স্বাগত জানাতে এবং দেশে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সবাইকে প্রধানমন্ত্রীর জনসভায় যোগ দেওয়া প্রয়োজন।

গণসংযোগ ও প্রচারপত্র বিলিকালে উপস্থিত ছিলেন, মহানগর আওয়ামীলীগের ত্রাণ বিষয়ক সম্পাদক তপন মিত্র, প্রচার সম্পাদক এডভোকেট শামসুল ইসলাম, জেলা আওয়ামীলীগের উপ-প্রচার সম্পাদক মোস্তাক আহমদ পলাশ (চেয়ারম্যান), মহানগর আওয়ামীলীগের কার্যকরী কমিটির সদস্য নজমুল ইসলাম এহিয়া,১৮নং ওয়ার্ড আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক আকবর হোসেন সেলিম, ৫ নং ওয়ার্ড আওয়ামীলীগের সহ-সভাপতি এনামুল হক এনাম, আলকাছ আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুর রহমান পাপ্পু, আওয়ামীলীগ নেতা ফজলুল হক, মিলাদ নূর, শেখ কাইয়ুম, রাসেল আহমদ, রুহেল মিয়া, উজ্জল মিয়া, মুসলিম আলী, সাইদুল ইসলাম, দীপু মিয়া, মোস্তাক আহমদ, দুলাল হোসেন, বাদশাহ মিয়া, বরকত মিয়া, আসাদ উদ্দিন, শেখ বাবুল, জুয়েল মিয়া, জাকির হোসেন ও মুরাদ খান প্রমুখ।

সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন:_