সিলেট নিউজ বিডি ডেস্ক: বিয়ে-রিসেপশনের পর স্বামীর সঙ্গে দক্ষিণ আফ্রিকাতে গিয়েছিলেন অানুষ্কা। ভারত-দক্ষিণ আফ্রিকা প্রথম টেস্টের প্রথম দিন মাঠেও গিয়েছিলেন। স্বামী ব্যাট হাতে ব্যর্থ হওয়ায় অনেক কটু কথাও শুনতে হয়েছে। হঠাৎই দেশে চলে আসেন বলিউডের জনপ্রিয় এ অভিনেত্রী।
ফিরেই কাজে মনোযোগী হন আনুষ্কা। শাহরুখ খানের বিপরীতে চলছে জিরো’র শুটিং। এছাড়াও ‘পরি’ ও বরুণ ধাওয়ানের বিপরীতে ‘সুই ধাগা’ ছবির কাজ হাতে আছে। ব্যস্ততার মাঝে ছুটিও কাটিয়েছেন একদিন। কিন্তু স্বামী কোহলি তো এখন জোহানেসবার্গে। তাহলে কার সঙ্গে ছুটি কাটালেন সদ্য বিবাহিত এই অভিনেত্রী এমন প্রশ্নই জাগতে পারে ভক্তদের মনে।

তবে অবাক করা বিষয় হচ্ছে ‘অফ ডে’টা একটু ভিন্নভাবেই কাটালেন এ নায়িকা। ছুটির দিনটি ‘ডুড’-এর সঙ্গে কাটিয়েছেন এই অভিনেত্রী। ভাবছেন নিশ্চয়ই, এই ‘ডুড’টা আবার কে? অানুষ্কার পোষ্য কুকুরের নাম ‘ডুড’— সাদা রঙের ল্যাব্রাডর। ২০১৭ সালে অানুষ্কা ‘পিপল ফর দ্য এথিক্যাল ট্রিটমেন্ট অব অ্যানিম্যালস’ (পেটা) পুরস্কার পেয়েছেন। বুধবার ইনস্টাগ্রামে এই ছবিটি পোস্ট করে অানুষ্কা লিখেছেন, ‘গেস করুন ছুটির দিনে কে আমার সঙ্গে সময় কাটাল।’
মুহূর্তের মধ্যেই এ ছবিটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। অনেকের মত, ডিউডের এক্সপ্রেশন এমন যেন, রীতিমতো গল্প করছে অানুষ্কার সঙ্গে!
এই ছবি শেয়ার হতেই কমেন্ট ও লাইকের বন্যায় ভেসে গিয়েছে অানুষ্কার ইনস্টা ওয়াল।
Sylhetnewsbd Online News Paper