সিলেট নিউজ বিডি ডেস্ক: শনিবার ত্রিদেশীয় সিরিজের ফাইনাল শেষে আগামি ৩১ তারিখ থেকে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার ২ ম্যাচ টেষ্ট সিরিজের প্রথম ম্যাচ। শুক্রবার দুপুরে প্রথম টেস্টের জন্য ১৪ সদস্যের দল ঘোষণা করে বিসিবি। চোখের ইনজুরি কাটিয়ে দীর্ঘ দিন পরে দলে ফিরেছেন ঘরোয়া ক্রিকেটে কিছুদিন আগে সেঞ্চুরি কার মোসাদ্দেক হোসেন সৈকত। মোস্তাফিজ, রুবেলের সাথে পেস আক্রমণে ফের যোগ হয়েছেন কামরুল ইসলাম রাব্বি।
এছাড়া দলে সবচেয়ে বড় চমক নাইম হাসানের অন্তর্ভূক্তি। অন্যদিকে দল থেকে বাদ পরেছেন নাসির হোসনে, সাব্বির রহমান রুম্মান ও পেস বোলার তাসকিন আহমেদ। ওপেনার সৌম্য বাদ পড়লেও লিটন দাসের উপর আস্থা রেখেছেন নির্বাচকরা।
১৮ সদস্যের বাংলাদেশ টেস্ট দল: সাকিব আল হাসান (অধিনায়ক), মাহমুদউল্লাহ রিয়াদ (সহ-অধিনায়ক), তামিম ইকবাল, ইমরুল কায়েস, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, মুমিনুল হক, মোসাদ্দেক হোসেন সৈকত, তাইজুল ইসলাম, মেহেদি হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, কামরুল ইসলাম রাব্বি, রুবেল হোসন ও নাইম হাসান।
উল্লেখ্য, এই ম্যাচ দিয়ে দীর্ঘ দিন পর আবারো ক্রিকেটের কুলিন ফরম্যাটের অধিনায়কত্বে ফিরবেন সাকিব আল হাসান কাছে। শুরু হবে সাকিব-রিয়াদ অধ্যায়।
Sylhetnewsbd Online News Paper