মস্তফা উদ্দিন,সিলেট নিউজ বিডি: বড়লেখা উপজেলা ৩ নং নিজবাহাদুপুর ইউনিয়নের চান্দগ্রামকে একটি মডেল গ্রাম হিসেবে প্রতিষ্ঠার জন্য ১০লক্ষ টাকা ব্যয়, চান্দগ্রাম রাস্তায় বৈদ্যুতিক লাইট স্থাপন করা হচ্ছে। এরই অংশ হিসেবে চান্দগ্রাম ওয়েল ফেয়ার এসোসিয়শন ইউ কে র অর্থায়নে ও তরুন প্রজন্ম চান্দগ্রাম এর উদ্যোগে গ্রামের সকল রাস্তায় সম্পূর্ণভাবে বৈদ্যুতিক পিলার ও লাইট স্থাপন করা হচ্ছে । বড়লেখা উপজেলার মধ্যে এই প্রথম কোন গ্রামের সকল রাস্তায় বৈদ্যুতিক পিলার ও লাইট স্থাপন করা হচ্ছে। যদিও ইতিপূর্বে গ্রামের মানুষ নিজ বাস-বাড়ী, শিক্ষা ও ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুৎ ব্যবহার করে আসছেন। তারপরও গ্রামের সকল রাস্তা আলোকিত করতে তরুন প্রজন্ম চান্দগ্রাম উদ্যোগী হলে সহযোগিতার হাত বাড়ীয়েদে চান্দগ্রাম ওয়েল ফেয়ার এসোসিয়ন ইউ কে, ও গ্রামের নবীন প্রবীন সকল শ্রেনীর মানুষ।
বড়লেখা উপজেলার ৩ নং নিজবাহাদুপুর ইউনিয়নের মধ্যে,চান্দগ্রামকে একটি মডেল গ্রাম হিসেবে প্রতিষ্ঠার লক্ষে কাজকরে যাচ্ছে তরুন প্রজন্ম চান্দগ্রাম।শিক্ষার আলো ও সু নাগরিক গড়ে তুলতে গ্রাম বাসির সার্বিক সহযোগিতায় গড়েতুলা হয়েছে। ৩টি সরকারী প্রাথমিক বিদ্যালয়, ১টি উচ্চ বিদ্যালয়, ৩ টি কে,জি ইস্কুল,১ টি ডিগ্রী মাদ্রাসা, ১ টি হাফিজি মাদ্রাসা ও এতিম খানা।

তরুণ প্রজন্ম চান্দগ্রামের সভাপতি বাবলু হোসেন,সিলেট নিউজ বিডিকে বলেন,চান্দগ্রাম ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউ,কে এর অর্থায়ণে ও তরুণ প্রজন্ম চান্দগ্রামে’র ব্যাবস্থাপণায় গ্রামকে আলোকিত করার লক্ষ্যে কাজ শুরু করেছি “লাইটিং প্রকল্পের”।দিন বদলের পালায় বাস্তবতার নিদর্শন আমাদের সবার স্বপ্ন এখন বাস্তব হতে চলেছে। আমাদের গ্রামকে একটি মডেল গ্রামে রূপান্তরিত করা চেষ্টা চালিয়ে যাচ্ছি। এ লক্ষ্যে গ্রামের প্রবাসীদের আন্তরিক সহযোগিতায় আমরা গ্রামের সকল রাস্তায় বৈদ্যুতিক পিলার ও লাইট স্থাপন করছি। গ্রামের উন্নয়নের লক্ষ্য অর্জনে সকল প্রবাসীদের পরামর্শে ও মুরব্বীয়ানগনের দিক নির্দেশনায় আমরা এগিয়ে যাচ্ছি।
২৩ (জানুয়ারি)মঙ্গলবার বিকাল ৪ ঘটিকার সময় গ্রামের প্রধান সড়ক যাত্রী ছাউনির পাশে লাইটিং প্রকল্পের ভিত্তি প্রস্থর স্থাপন করা হয়েছে। ভিত্তি প্রস্থর স্থাপন অনুষ্টানে প্রধান অতিথি হিসাবে ভিত্তি প্রস্থর স্থাপন করেন, হযরত আল্লামা হুসাম উদ্দিন চৌধুরী ফুলতলী, সিন্ডিকেট সদ্যস আরবি বিশ্ব বিদ্যালয় ঢাকা।
বিশেষ অতিথি ছিলেন ৩নং নিজ বাহাদুরপুর ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ মোঃ ময়নুল হক (মাস্টার),সিলেট রাগীব রাবেয়া মেডিকেল কলেজ এর ডেপুটি ডিরেক্টর ডাঃআরমান আহমদ শিপলু,উপস্থিত ছিলেন চান্দগ্রাম ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউ,কে-র সধাঃসম্পাদক কামরুল ইসলাম ও কোষাধ্যক্ষ কামাল উদ্দিন প্রতিষ্ঠাতা ও স্থায়ী দাতা সদ্যস তরুণ প্রজন্ম চান্দগ্রাম,সরজুল ইসলাম,লন্ডন প্রবাসী।তরুণ প্রজন্ম চান্দগ্রামে’র উপদেষ্ঠা হাজী আব্দুস সালাম ও হাজী জহুরুল ইসলাম,উপস্থিত ছিলেন বিশিষ্ঠ সমাজ সেবক জনাব খয়রুল আলম নুনু, হাজী আব্দুল খালিক, হাজী খায়রুল ইসলাম,জনাব আব্দুল জলিল সহ তরুণ প্রজন্ম চান্দগ্রামের সভাপতি বাবলু হোসেন, সাধাঃসম্পাধক আবু সুফিয়ান। এছাড়াও লাইটিং প্রকল্প বাস্তবায়ন কামিটির আহবায়ক মোঃ আনোয়ার হোসাইন রিপন যুগ্ম আহবায়ক আবুস সামাদ ও আলী হোসেন সহ YGC-র সকল সদস্যবৃন্দ ও গ্রামের সর্বস্থরের জনসাধারণ।
Sylhetnewsbd Online News Paper