কেউ যে আইনের ঊর্ধ্বে না: সাংবাদিকদের আইনমন্ত্রী

সিলেট নিউজ বিডি ডেস্ক: দুর্নীতির মামলায় খালেদা জিয়ার পাঁচ বছর কারাদণ্ড প্রসঙ্গে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, কেউ যে আইনের ঊর্ধ্বে না, এ রায়ে তা প্রতিষ্ঠিত হলো। আজ বৃহস্পতিবার নিজ মন্ত্রণালয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

আনিসুল হক বলেন, আইনজীবী হিসেবে আমি যতটুকু জানি, আজকেই খালেদা জিয়াকে কারাগারে যেতে হবে। মামলার সার্টিফায়েড কপি পাওয়ার পর তিনি আপিল করতে পারবেন। তবে আইনমন্ত্রী মনে করেন, ৬৩২ পৃষ্ঠার রায়ের সার্টিফায়েড কপি আজই পাওয়া যাবে না।