গণবিরোধী এ রায় বাংলাদেশের মানুষ ঘৃণাভরে প্রত্যাখ্যান করে: রিজভী

সিলেট নিউজ বিডি ডেস্ক: জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায়ে আজ বৃহস্পতিবার খালেদা জিয়ার পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড হয়েছে। এ রায় প্রসঙ্গে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে ভয়ংকরভাবে অপদস্থ করার জন্য এক নীল নকশা সুদীর্ঘদিন ধরে এ সরকার এবং এ সরকারের মুরব্বিরা করে আসছে।

বৃহস্পতিবার দুপুরে নয়াপল্টনে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পাঁচ বছর ও দলটির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ অপর পাঁচ আসামির ১০ বছর করে কারাদণ্ডের প্রেক্ষিতে তিনি এ কথা বলেন।

রিজভী বলেন, এ রায় প্রধানমন্ত্রীর প্রতিহিংসা পূরণের রায়। একজন ব্যক্তিকে খুশি করার জন্য রায় দেয়া হয়েছে। বাংলাদেশের মানুষ এ রায় ঘৃনাভরে প্রত্যাখ্যান করে। গণবিরোধী এ রায় ন্যায় বিচারের ধারায় হয়নি। ন্যায় বিচার এখানে প্রতিষ্ঠিত হয়নি। এ রায়ের প্রতি ঘৃনা জানাচ্ছি, ধিক্কার জানাচ্ছি, নিন্দা জানাচ্ছি, প্রতিবাদ জানাচ্ছি।

তিনি আরো বলেন, ‘আমি সারাদেশের নেতাকর্মীদের আহ্বান জানাচ্ছি- আপনারা শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করুন, কারও প্রতি আক্রমণ করে নয়।