সিলেট নিউজ বিডি ডেস্ক: দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি দাবিতে অনশন কর্মসূচি শেষ করেছে বিএনপি। বুধবার(১৪ ফেব্রুয়ারী) বেলা ১টার দিকে সিলেটে কেন্দ্রিয় কর্মসূচির অংশ হিসেবে অনশন পালন করে সিলেট জেলা ও মহানগর বিএনপি।
দলটির কেন্দ্রীয় ও তৃনমূলের নেতাকর্মীরা তাতে যোগ দেন।
উল্লেখ্য, দুদকের দায়ের করা জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় গত ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠিয়েছেন আদালত। এ ছাড়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ বাকি পাঁচ আসামির প্রত্যেককে ১০ বছর করে কারাদণ্ড ও দুই কোটি ১০ লাখ ৭১ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়।
Sylhetnewsbd Online News Paper