সিলেট নিউজ বিডি ডেস্ক: জার্মানি ভিত্তিক দুর্নীতি বিরোধী সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের (টিআই) দুর্নীতির ধারণাসূচকে বাংলাদেশের অবস্থান ২৩তম। গত বছর ১৫তম সূচকে থাকা বাংলাদেশ এবার ৮ ধাপ উন্নতি করেছে। যার মানে দাঁড়ালো বাংলাদেশে এক বছরের ব্যবধানে দুর্নীতি কমেছে।
বৃহস্পতিবার জার্মানির বার্লিন থেকে সারাবিশ্বে একযোগে প্রকাশিত টিআই-এর ২০১৮ সালের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
সকালে রাজধানীর ধানমন্ডির মাইডাস সেন্টারে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ-টিআইবির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বার্লিন থেকে প্রকাশিত প্রতিবেদন তুলে ধরা হয়েছে।
দুর্নীতির ধারণাসূচক অনুযায়ী এবার বিশ্বের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশ সোমালিয়া। অন্যদিকে সবচেয়ে কম দুর্নীতির দেশ নিউজিল্যান্ড।
Sylhetnewsbd Online News Paper