Exif_JPEG_420

ছাতকের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মাতৃভাষা দিবস পালন

সিলেট নিউজ বিডি ডেস্ক: ছাতকের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যথাযোগ্য মর্যাদায় মহান আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস পালন করা হয়েছে। বুধবার উপজেলার অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের ন্যায় ভাতগাও ইউনিয়নের আনুজানী জনকল্যান উচ্চ বিদ্যালয়, সিংচাপইড় ইউনিয়নের সিংচাপইড় আইডিয়াল কিন্ডারগার্টেন, বানিকান্দির (সদুখালি) ৯১নং নওয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় ও একই গ্রামের জালালিয়া ইসলামি একাডেমীতে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন, প্রভাত ফেরি, ২১ শে ডিসপ্লে প্রদর্শন, আলোচনাসভা ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণসহ নানা আয়োজনের মধ্যদিয়ে দিবসটি পালিত হয়।

সিংচাপইড় আইডিয়াল কিন্ডারগার্টেনঃ
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে সিংচাপইড় আইডিয়াল কিন্ডারগার্টেনে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

সকাল সাড়ে ১০টায় কিন্ডারগার্টেনের একটি কক্ষে পরিচালনা কমিটির সভাপতি সমাজসেবী আবদুর রহমানের সভাপতিত্বে ও প্রিন্সিপাল শওকত আলীর পরিচালনায় অনুষ্ঠিত আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সিংচাপইড় আলিম মাদরাসার প্রভাষক জাফর সিদ্দিকী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিংচাপইড় ইউপি প্যানেল চেয়ারম্যান মো. মোফাজ্জল হোসেন, সিংচাপইড় আলিম মাদরাসার বিএসসি শিক্ষক শাহ মো. আলী আকবর, সমাজসেবী আলী হোসেন মানিক ও সাংবাদিক হেলাল আহমদ। বক্তব্য রাখেন, কিন্ডারগার্টেন পরিচালনা কমিটির সহ-সভাপতি ডা. মঈন উদ্দিন, সাধারণ সম্পাদক রাসেল আহমদ, সাবেক সাধারণ সম্পাদক মো. শাহজাহান, অর্থসম্পাদক মো. শুয়াইবুর রহমান, সাংগঠনিক সম্পাদক এমদাদুল ইসলাম লিলু প্রমূখ। এসময় সমাজসেবী সাব্বির আহমদ, জাহাঙ্গির হোসেন, সিংচাপইড় শিক্ষা উন্নয়ন সংস্থার সদস্য আজির উদ্দিন, সমাজকর্মী রানা মিয়া, হাফিজ নেছার আহমদ, মো. জাকারিয়া, খলিলুর রহমান, জুয়েল আহমদ, শিক্ষক কাওছার আহমদ, শিক্ষিকা মাহফুজা আক্তার বিলকিছ ও নাঈমা বেগম, শিক্ষার্থীদের অভিভাবক, শিক্ষার্থীরাসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন। সভাশেষে ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। সভার শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন শিক্ষার্থী সায়েম আহমদ। এরআগে সকাল ৯টায় জাতীয় পতাকা উত্তোলন ও কিন্ডারগার্টেনের শিক্ষার্থীদের সম্মিলিত অংশগ্রহনে জাতীয় সংগীত পরিবেশন করা হয়।

৯১নং নওয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ঃ
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে বানিকান্দি (সদুখালি) গ্রামের ৯১নং নওয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন, প্রভাত ফেরি, ২১শে ডিসপ্লে প্রদর্শন, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
সকাল সাড়ে ৯টায় বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ৬নং ওয়ার্ড সদস্য তুরন মিয়ার সভাপতিত্বে ও শিক্ষক সোলেমান হকের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) আলাছ উদ্দিন, বিদ্যালয় পরিচালনা কমিটির সহ-সভাপতি মঈনুল হক, সদস্য মনসুর আহমদ, সমাজসেবী আফজাল হোসেন সেবুল, বানিকান্দি জালালিয়া ইসলামিক একাডেমী কিন্ডারগার্টেন শাখার প্রিন্সিপাল নাজমুল ইসলাম মুসা, সমাজকর্মী ফয়ছল আহমদ, সামসুল ইসলাম, বিদ্যালয়ের শিক্ষক জিল্লুল হক প্রমূখ। এসময় স্থানীয় গন্যমান্য বক্তিবর্গ উপস্থিত ছিলেন। সভার শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন ৫ম শ্রেণির ছাত্র হোসাইন আহমদ। সভাশেষে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
এরআগে সকাল ৮টায় জাতীয় পতাকা উত্তোলন ও বিদ্যালয়ের শিক্ষার্থীদের সম্মিলিত অংশগ্রহনে জাতীয় সংগীত পরিবেশন, সকাল সোয়া ৮টায় প্রভাত ফেরি, সাড়ে ৮টায় ২১শে ডিসপ্লে প্রদর্শন করা হয়।

জালালিয়া ইসলামি একাডেমীঃ
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে বানিকান্দি (সদুখালি) গ্রামের জালালিয়া ইসলামি একাডেমীতে আলোচনাসভা ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে। বুধবার সকাল সাড়ে ১০টায় একাডেমীর কিন্ডারগার্টেন শাখার একটি কক্ষে অনুষ্ঠিত আলোচনাসভায় সভাপতিত্ব করেন, একাডেমী পরিচালনা কমিটির সভাপতি মাষ্টার গিয়াস উদ্দিন।
কিন্ডারগার্টেন শাখার প্রিন্সিপাল নাজমুল ইসলাম মুসার পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, সিংচাপইড় ইউনিয়নের ৬নং ওয়ার্ড সদস্য তুরন মিয়া, ৯১নং নওয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) আলাছ উদ্দিন, বিদ্যালয় পরিচালনা কমিটির সহ-সভাপতি আবদুল জলীল ও সমাজসেবী আফজাল হোসেন সেবুল।

এসময় মুরব্বী মো. সোরাব আলী, তারা মিয়া, আসদ আলী, মাফিজ আলী, শওকত মিয়া, সমাজকর্মী ফয়ছল আহমদ, মঈনুল হক, সামসুল ইসলাম, শিক্ষক আকিকুর রহমান, লুৎফুর রহমানসহ স্থানীয় গন্যমান্য বক্তিবর্গ উপস্থিত ছিলেন। সভার শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন, ৫ম শ্রেণির ছাত্র গিলমান আহমদ। সভাশেষে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এরআগে জাতীয় পতাকা উত্তোলন ও বিদ্যালয়ের শিক্ষার্থীদের সম্মিলিত অংশগ্রহনে জাতীয় সংগীত পরিবেশন হয়।