সিলেট নিউজ বিডি ডেস্ক: অমর একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগ এর পক্ষ থেকে শ্রদ্ধার্ঘ অর্পন করা হয়েছে।
একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে সকল ভাষা শহীদ স্মরণে শ্রদ্ধার্ঘ অর্পনকালে উপস্থিত ছিলেন সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগ এর সভাপতি কাউন্সিলর আফতাব হোসেন খান।
আরো উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক লীগ সিলেট মহানগর শাখার সহ সভাপতি বদরুল ইসলাম বদরু, জাহাঙ্গির আলম, সফিকুল ইসলাম সফিক, এম. এ রশিদ, ধনঞ্জয় দাস ধনু, ফারুক আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম সুমন, সাংগঠনিক সম্পাদক আব্দুল হাই আল হাদী, মুমিনুর রশিদ সুজন, গোলাম হাসান চৌধুরী সাজন, ওয়ালী উল্লা বদরুল, দপ্তর সম্পাদক এম. কামরুল আই রাসেল, অর্থ বিষয়ক সম্পাদক শাহানুর আলম, নাট্য বিষয়ক সম্পাদক রুহিন আহমদ, সহ প্রকাশনা বিষয়ক সম্পাদক ফাহাদ সুলতান, সহ জনশক্তি ও কর্মসংস্থান বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান হাবিব, সহ পরিবেশ বিষয়ক
সম্পাদক আব্দুস সাত্তার সাদিক, সদস্য শাহরিয়ার হোসেন, মির্জা আলী আহমদ, আব্দুল মনাফ, মিছবা মির্জা, আনহার মিয়া, সায়মন আহমদ, সাহেদ আহমদ, রাসেল আহমদ প্রমুখ।
Sylhetnewsbd Online News Paper