আব্দুল হাদী ::
আমির আলী পুর্ণ বয়স্ক এক যুবক। শরীরের সব অঙ্গ থাকলেও নেই দুটি হাত। কিশোর বয়সে বিদ্যুতের তারে হাত লেগে যাওয়ার পর তাতে পচন ধরায় ডাক্তারের সিন্ধান্তে তাহা কেটে ফেলতে হয়। দুরন্ত কিশোরে , জীবন নিয়ে তার মনে যেমন ছিলো অনেক স্বপ্ন তাকে নিয়ে অনেক আশা ভরসা ছিলো পরিবার পরিজনেরও। কিন্তু জীবিকার তাগিদে সে এখন পেশা হিসেবে বেচে নিয়েছে ভিক্ষাবৃত্তি । এ পেশা থেকে সে মুক্তি চায় তাই তার প্রয়োজন একটি কম্পিউটার।
সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর ভুধরাই গ্রামের আব্দুর রুপের ছেলে আমির আলী । শিশুকালে হারায় বাবাকে , মায়ের কূলে জীবন কাঠলেও কৈশোরে ঘটে জীবনের বড় এক দূর্ঘটনা। ২০০৪ সালে বন্যায় যখন পুরো দেশ প্লাবিত তেমনি ছিলো সেই এলাকাও । দুরন্তপনা আমির আলী অন্য বাড়ির নির্মান প্রাচির ডিঙ্গিয়ে উপরে উটতে চাইলে সেখানে রাখা বিদ্যুতের তারে হাত লেগে যায়। এর পর দীর্ঘ বাইশ দিন হাসপাতালে থাকার পরও হাত ভালো না হয়ে পচন ধরায় তা কেটে পেলতে হয়।
হাত হারিয়ে কিশোর বয়সে সে যেমন হয়ে পড়ে দিশেহারা তেমনি অসহায় পরিবারও তাকে নিয়ে পড়ে বিপাকে। বাবার নিজস্ব কোন ভিটে না থাকায় দীর্ঘ দিন থেকে অন্যের বাড়িতে বাস করে তার পুরো পরিবার । দুই বোন আর দুই ভাইয়ের সংসার । ধীরে ধীরে যৌবনে পদার্পন করে আমির আলী । নিজের দুটি হাত না থাকায় পা দুটি দিয়ে চলে তার খাওয়া দাওয়া থেকে শুরু করে প্রয়োজনীয় সব কাজ। এরই মধ্যে তার ভাগ্যে জুটেছে সঙ্গিনি তার কূল জুড়ে রয়েছে একটি কন্যা সন্তান।
হাত বিহীন শরীর নিয়ে কোন কাজ করতে না পারায় অভাবের সংসারে জুগান দিতে সে পেশা হিসেবে বেচে নিয়েছে ভিক্ষাবৃত্তিকে।কিন্তু সেখানেও রয়েছে অনেক বাধা বিপত্তি ,প্রতিনিয়ত শুনতে হচ্ছে মানুষের গালমন্দ।
ভিক্ষা করতে চায়না আমির আলী সে জানায় , কোন একটি কর্ম দিয়েই জীবনের অভাব গুছাতে চাই । কিন্তু ভিক্ষার টাকা দিয়ে অভাব গুছানো সম্ভব হচ্ছেনা ।
একটি প্রতিভা রয়েছে তার মধ্যে ,হাতের কাটা কিছু অংশ দিয়ে কম্পিউটার চালাতে পারে। এখন তার একটি মাত্র স্বপ্ন যদি ভালো একটা কম্পিউটার হয় তাহলে তা দিয়ে রুজি করে জীবনের প্রয়োজনীয় সব চাহিদা মেটানো সম্ভব হবে।
আমির আলীর আকুতি ,একজন ভিক্ষুকের জীবনের সামান্য এ চাহিদা মিটিয়ে একটি কর্মের জোগান দিতে যদি কোন ভিত্তবান এগিয়ে আসেন তাহলে তার কাছে চির কৃতজ্ঞ থাকবে সে।
যদি কোন সহৃদ ব্যক্তি সাহায্যের হাত প্রসারিত করনে তাহেল যোগাযোগ করতে পারেন (০১৭৪৬ ৭৯৫৫৩৬) মোবাইল নাম্বারে এবং আমির আলীর ব্যক্তিগত নাম্বার ০১৭৯৮ ০৯৭৯৯১ এই মোবাইল নাম্বারে।
Sylhetnewsbd Online News Paper