মস্তফা উদ্দিন,সিলেট নিউজ বিডি: বড়লেখা উপজেলার চান্দগ্রাম আনোয়ারুল উলূম ফাজিল ডিগ্রি মাদ্রাসার ৬০ তম বার্ষিক ওয়াজ মাহফিল সম্পন্ন হয়েছে।
বুধবার(২৮ফেব্রুয়ারি) সকালে মাদ্রাসা সংলগ্ন মাঠে মিলাদ শরীফ ও দোয়ার মাধ্যমে শুরুহয় মাহফিলের কার্যক্রম।
উক্ত মাহফিলে বয়ান পেশ করেন, মাওঃ জামিল হোসেন ছালেহী মোহাদ্দীছ আইডিয়াল মাদ্রাসা ঢাকা। তিনি বয়ান কালে বলেন,আল্লাহ আমাদের অতি সম্মানিত করে সৃষ্টি সেরা জীব হিসাবে দুনিয়াতে পাটিয়েছেন, আমরা সৃষ্টির সেরা জিব হয়ে কেন এত অসম্মানি হচ্ছি। আমরা আল্লাহর আদেশ ও নিষেধ মেনে চলছিনা। এক আল্লাহর ও তার রাসূলের প্রতি ঈমানের পরই, আল্লাহ আমাদের উপর নামাজ ফরজ করেছেন, আমরা নামাজ পড়ছিনা, আমরা আল্লাহর কাছে জবাব দিতে হবে। আমরা নামাজ না পড়ার জন্য আমরা চরিত্রবান হতে পারছিনা, নষ্ট হচ্ছে আমাদের যুব সমাজ, আমরা যদি সটিক ভাবে নামাজ আদায় করি, তাহলে আমরা দুনিয়া ও আখেরাতে আল্লাহ আমাদের সম্মানিত করবেন, নামাজ পড়ার পাশাপাশি আমাদের ত্যাগ করতে হবে, হিংসা, অহংকার, গীবত এগুুলো আমাদের নেক আমল নষ্ট করে দেয়, আল্লাহ যেনো আমাদের নেক কাজ করার ও পাপ কাজ থেকে বিরত থাকার তৌফিক দান করেন।
অন্যন্যদের মধ্যে বয়ান পেশ করেন, মাওঃ মুয়াজ্জম হোসেন আনসারী ঢাকা,মাওঃবিলাল আহমদ ধর্মীয় আলোচ্যক মোহনা টিভি ঢাকা,মাওঃ মাহমুদুর রহমান খতিব আব্দুলা পুর জামে মসজিদ, মাওঃআব্দুল বারি জিহাদি সাহেব,কাজি মাওঃ আব্দুর রহমান চান্দগ্রাম, মাওঃ কুতবুল আলম চান্দগ্রামী,।
উল্লেখ্য, চান্দগ্রাম আনোয়ারুল উলুম ফাজিল ডিগ্রী মাদ্রাসায় ১৭ সালে ফাজিল উত্তীণ ছাত্র মো: জহুুরুল ইসলাম, মো: ছিদ্দিকুর রহমান,মো: কামাল হোসেন,মো: কুতুব উদ্দিন, মো: কবির আহমদ, মো: জুনেদ আহমদ ও ছাত্রী সেলিনা আক্তারকে পাগড়ী ও বুরকা প্রধান করেন অত্র মাদ্রাসার সহকারি অধ্যাপক মাওঃ শেহাব উদ্দিন আলীপুরী।
Sylhetnewsbd Online News Paper