বর্ণাঢ্য আয়োজনে সম্পন্ন হল বন্ধুদের ‘গেট টুগেদার’

সিলেট নিউজ বিডি ডেস্ক:” বন্ধু মানে সকালবেলা বন্ধু মানে সাঁঝ,বন্ধু মানে মনের কথা বলতে কিসের লাজ” কবিতার মতই একটি দিন, বন্ধুদের ‘গেট টুগেদার’।

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে গত শুক্রবার(২৩ ফেব্রুয়ারি) বসন্তের বিকেল থেকে রাত পর্যন্ত বন্ধু গ্রুপ “এসএসসি ২০০২ এবং এইচএসসি ২০০৪ বাংলাদেশ” এর ব্যানারে প্রাণবন্ত ও সাবলীল উপস্থাপনার গেট টুগেদার সিলেট এর প্রোগাম রিজেন্ট পার্ক রিসোর্টে অনুষ্ঠিত হয়।

জাতীয় সংগীত ও ভাষার গানের মধ্য দিয় অনুষ্ঠানের সূচনা হয়। ভাষাশহীদ ও মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। এতে সিলেটের বন্ধুরা ছাড়াও ঢাকা, চট্টগ্রাম ,সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, কক্সবাজারসহ দেশের বিভিন্ন জেলার বন্ধুদের মিলন মেলা ঘটে। ১৫০ জনের অধিক বন্ধু তখন যেন স্কুল ও কলেজ জীবনের স্মৃতিময় দিনগুলিতে ফিরে যায়। বান্ধবীদের বালিশ খেলা, বন্ধুদের বেলুন ফুটানো,হাড়ি ভাঙ্গা,মোরগের লড়াই খেলা ও সন্ধ্যায় মনোমুগ্ধকর সংগীতানুষ্ঠানের তালে নেচে গেয়ে হৈ-হুল্লোড় করে নব যৌবনে ফিরে যায় বন্ধুরা।

অনুষ্ঠানের এক পর্যায়ে উপস্থিতদের পক্ষ থেকে এরকম একটি প্রাণবন্ত অনুষ্ঠান আয়োজকদের ধন্যবাদ জানানো হয়। রাতের খাবারের পর পুরস্কার বিতরণের মধ্য দিয়ে বন্ধুত্বের মিলন মেলা অবসান ঘটে।