সিলেট নিউজ বিডি,নিজস্ব প্রতিবেদক: সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান নিজ নগরীতে ফিরেছেন।
তিনি সাবেক হলেও সিলেটের মানুষ এখনও তাঁকে মেয়র বলে সম্বোধন করেন। গত কয়েকদিন যাবত সিলেটবাসী চিন্তিত ছিলেন তাদের প্রিয় নগরপিতার অসুস্থতা নিয়ে। ঢাকায় চিকিৎসা নিয়ে আজ বৃহস্পতিবার(১ই মার্চ) তিনি বাসায় ফিরেছেন।
বেশ কিছুদিন থেকেই কামরানের শরীরটা ভালো যাচ্ছিল না। বুকে ব্যথাসহ আরও কিছু সমস্যায় ভুগছিলেন। এ অবস্থায় ২৬ শে ফেব্রুয়ারি সকালে রাজধানীর ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে এনজিওগ্রাম করা হয়। ধরা পড়ে ৪টি ব্লক। সাথে সাথেই ডাক্তাররা ৩টি ব্লক অপসারণ করে রিং বসিয়ে দিয়েছেন।
অসুস্থ থেকেও তাঁর মন ঢাকায় থাকতে সায় দিচ্ছিলো না। তিনি যে জনগণের মধ্যে থাকতেই স্বস্তি বোধ করেন। এ জন্য কোন কিছুর তোয়াক্কা না করেই তিনি প্রিয় নগরী সিলেটে চলে এসেছেন। নেতাকর্মী ও তাঁর পরিবারের পক্ষ থেকে সাবেক এই নগর পিতার রোগমুক্তি কামনায় দোয়া চাওয়া হয়েছে।
Sylhetnewsbd Online News Paper