সিলেট নিউজ বিডি ডেস্ক: চলচ্চিত্র জগতে নতুনত্বের অনুসন্ধানী নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। আইডেন্টিটি ট্রিলজি বানাচ্ছেন ‘ডুব’ খ্যাত এই পরিচালক। এই ট্রিলজিরই প্রথম ছবি ‘শনিবার বিকেল’।
ফারুকির ‘আইডেন্টিটি ট্রিলজি’র দ্বিতীয় ছবির নাম ‘নো ম্যান’স ল্যান্ড’। এনএফডিসি-র ফিল্ম বাজারে এই ছবির স্ক্রিপ্ট সেরা প্রজেক্টের অ্যাওয়ার্ড পেয়েছিল ২০১৪ সালে।
এই ছবিতে নওয়াজউদ্দিন সিদ্দিকিকে নেওয়ার কথা ভাবছেন নির্দেশক। তবে এখনও কিছু নির্দিষ্ট নয়। তাঁর তৃতীয় ছবিটি মায়ানমারের রোহিঙ্গা হত্যার প্রেক্ষাপট ঘিরে।
ফারুকি জানালেন, “ছবিগুলো হস্টেজ ড্রামা। দুনিয়া জুড়ে চলা বিধ্বংসী ঘৃণার রাজনীতি ছবির প্রেক্ষাপট। একেবারেই মৌলিক গল্প। একটা সন্ত্রাসবাদী আক্রমণ থেকে গল্পের শুরু।
তার মধ্যে আইডেন্টিটি পলিটিক্স একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। এটা হলো ‘শনিবার বিকেল’র গল্প। এরই পরিপ্রেক্ষিত্রে এর দ্বিতীয় ও তৃতীয় সংস্করন খুব শ্রীঘ্রই শুরু করবো।”
Sylhetnewsbd Online News Paper