তাহিরপুর প্রতিনিধি: তাহিরপুর উপজেলা উত্তর শ্রীপুর ইউনিয়নের সীমান্তের কলাগাও গ্রামে স্বামীর হাতে স্ত্রী খুন হয়েছে বলে একটি সংবাদ পাওয়া গেছে।
উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের সীমান্তবর্তী কলাগাও গ্রামে এই ঘটনাটি ঘটেছে। খুনের এই গঠনানিয়ে সীমান্ত এলাকায় তোলপাড় শুরু হয়েছে। শোনা যাচ্ছে, খুনের এই সংবাদ ছড়িয়ে পড়ার সাথে সাথে কলাগাও গ্রামে লোকজনের জমাট হতে শুরু করছে।
খুন হওয়া মহিলার নাম সরুফা আক্তার। তিনি চারাগাও মাইজ হাটি গ্রামের আব্দুল মালেকের মেয়ে।
আর ঘাতক হলেন কলাগাও গ্রামের হাসিম মুন্সির ছেলে মো. ফারুক মিয়া(৪০)। তারা দুজনেই নিজ বাড়িতে দরজির কাজ করতেন।
স্থানিয় ইউ,পি সদস্য মো হাসান মিয়া বলেন, একটি সাধারন বিষয় নিয়ে কথা কাটা কাটি হয় সরুপা ও তার স্বামী ফারুকের মধ্যে এক পর্যায়ে ফারুক তার হাতে কাপর কাটার কাঁচি দিয়ে ঢিল মারলে সরুফার ডান হাতের কুনুইর নিয়ে ও তলপেটে আঘাত লাগে কিন্তু ফারুক বিষয়টি কাউকে না জানিয়ে গুপনিয় ভাবে চিকিৎসার জন্য বাদাঘাট বাজারেরর এক পল্লী চিকিৎসকের কাছে নিয়ে যায়। আজ ভোরে মৃত্যুবরণ করেন সরুফা।
তাহিরপুর থানা ইনচার্জ নন্দন কান্তি কর ঘঠনার সত্যতা স্বিকার করে বলেন, ঘাতকের কাঁচির আঘাতে সরুফা কুনুইর নিচে ও তলপেটে আঘাত লাগে অবশেষে তার মৃত্যু হয় গঠনাস্থলে এসে ঘাতক স্বামীকে গ্রেফতার করে এবং লাশ উদ্ধার করে সুনামগঞ্জ মর্গ পাঠায়। এ বিষয়ে মামলান প্রস্ততি চলেছ।
Sylhetnewsbd Online News Paper