সিলেট নিউজ বিডি ডেস্ক: কারাবন্দি দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে ফের দুইদিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। এর মধ্যে রয়েছে মঙ্গলবার (৬ মার্চ) ঢাকাসহ সারাদেশে মানববন্ধন ও বৃহস্পতিবার (৮ মার্চ) অবস্থান কর্মসূচি পালন।
রোববার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচির কথা জানান দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
তিনি বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে মঙ্গলবার ঢাকাসহ সারাদেশে বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মানববন্ধন ও বৃহস্পতিবার একই সময়ে অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হবে।
Sylhetnewsbd Online News Paper