ভূট্রা ও শশা চাষে সফল বড়লেখার জিয়াউর রহমান

সিলেট নিউজ বিডি ডেস্কঃ বড়লেখা উপজেলার ৭নং তালিমপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের বাহারপুর গ্রামের অদম্য কৃষক মোঃ জিয়াউর রহমান। নিজ উদ্যোগে প্রায় ১০ বিঘা জমিতে ভূট্রা, শশা, মিষ্টি আলু, সরিষা ও বুরো ধান চাষ করে আশার আলো দেখছেন। একজন সফল কৃষক হিসাবে এলাকায় পরিচিতি লাভ করেছেন। সুষ্টু ও সঠিকভাবে কৃষি অফিসের সহযোগিতায় উন্নতজাতের বীজ ও সার পেলে তিনি কৃষিচাষে উজ্জল দৃষ্টান্ত স্থাপন করবেন বলে এলাবাসীর কাছ থেকে জানা যায়। এ ব্যাপারে জিয়াউর রহমানের মুখোমুখি হন সিলেট নিউজ বিডি ডট কমের রিপোর্টার মোস্তফা উদ্দিন।

আলাপকালে তিনি জানান, উপ সহকারী কৃষি পলাশ বাবুর সহযোগিতায় প্রদর্শণীর জন্য উপজেলা কৃষি অফিস বড়লেখা থেকে ভূট্রা চাষের জন্য বীজ সার সহ কিছু সহযোগিতা পেয়ে চাষ শুরু করি। বীজ বপনের পর পরই অনাবৃষ্টির কারণে প্রায় অর্ধেক বীজ নষ্ট হয়ে যায়। পরবর্তীতে আমি নিজ উদ্যোগে আরো বীজ সংগ্রহ করে চাষ শুরু করি। প্রথম বারের মত সন্তোষজনক ফলন হয়েছে। ফসল তোলার আগে যদি প্রাকৃতিক দূর্যোগে ফসল নষ্ট না হয় তবে আমি ভূট্রাসহ কৃষিক্ষেত্রে লক্ষাধিক টাকা আয় করতে পারব বলে আশাবাদী। তিনি আরো জানান, শশার ফলন ও ভাল হয়েছে। প্রথমে শশা চাষের পর পোঁকার আক্রমণে নষ্ট হওয়ার উপক্রম হলে পলাশ বাবু ও স্থানীয় দাসের বাজার ইসলাম এগ্রো ট্রেডার্সের সহযোগিতায় ঔষধ ও পরামর্শক্রমে পোঁকার আক্রমণ থেকে রক্ষা হয় এবং শশা চাষের ফলন ও খুব ভাল হয়েছে।
জানা যায়, এ পর্যন্ত প্রায় ৫০ হাজার টাকার শশা বিক্রি করেছেন, আরো ১৫/২০ হাজার টাকার বিক্রি হবে বলে তিনি জানান।

এ ব্যাপারে বড়লেখা কৃষি অফিসার মোঃ কুতুব উদ্দিনের সাথে আলাপকালে তিনি বলেন, আমরা সিলেট অঞ্চলের শষ্য নিবিড়তা বৃদ্দিকরণ প্রকল্প, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ী ঢাকার আয়তায় কৃষক জিয়াউর রহমানকে ১ বিঘা জমিতে জাত সুপার সাইন ২৭৬৪ বীজসহ সার,ও আর্থিক সহযোগিতা প্রদান করেছি। তিনির ফলন ভাল হয়েছে। আগামী আরো কৃষকরা উৎসাহিত হবে এবং ভূট্রা চাষের আওতায় আসবে বলে আমি আশাবাদী।
জিয়াউর রহমানের প্রতিক্রিয়ায় বলেন, আমি একজন পেশায় পেইন্টার ছিলাম কৃষি অফিসের সহযোগিতায় চাষ শুরু করি এবং কৃষিকাজে ভাল উৎসাহ পেয়েছি বিজ্ঞান সম্মতভাবে চাষ করে নিজেকে একজন ভাল কৃষক হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই। প্রযুক্তিগত ভাবে যদি আমাকে সহযোগিতা করা হয় তবে এলাকায় কৃষিক্ষেত্রে একটি বিপ্লব ঘটাতে পারব ইনশাআল্লাহ।