সিলেট নিউজ বিডি ডেস্কঃ সম্মেলনের তারিখ ঘোষণা করলো বাংলাদেশের প্রাচীনতম ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ। আগামী ৩১ মার্চ ছাত্রলীগের ২৯তম জাতীয় সম্মেলন করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই সম্মেলনে নির্বাচন করা হবে সংগঠনের নতুন সভাপতি ও সাধারণ সম্পাদক।
বুধবার সন্ধ্যায় কেন্দ্রীয় আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন বলেন, আগামী ৩১ মার্চে সম্মেলন করার জন্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা।
বুধবার বিকালে সোহরাওয়ার্দী উদ্যানে জনসমাবেশ মঞ্চে শেখ হাসিনা দলের সাধারণ সম্পাদককে এই নির্দেশ দেন।
২০১৫ সালের ২৬ ও ২৭ জুলাই সাইফুর রহমানকে সভাপতি ও এস এম জাকির হোসাইনকে সাধারণ সম্পাদক করে ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা করা হয়। গণতন্ত্র অনুযায়ী ছাত্রলীগের কমিটির মেয়াদ দুই বছর। আর ২০১৭ সালের জুলাইয়ে এই কমিটি বিলুপ্ত হওয়ার কথা ছিল।
Sylhetnewsbd Online News Paper