সিলেট নিউজ বিডি ডেস্কঃ সিলেট জেলা বিএনপির সমবায় সম্পাদক ও বিশ্বনাথ উপজেলা বি এন পির সাধারন সম্পাদক এবং সাবেক ইউপি চেয়ারম্যান লিলু মিয়া, বিশ্বনাথ উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক কাওছার আহমদ তুলাই, খাজাঞ্চী যুবদলের যুগ্ম আহবায়ক শফিক খান, উপজেলা বি এন পির সদস্য আয়াজ আলী, বিশ্বনাথ উপজেলা ছাত্রদল নেতা আব্দুর রহমানের কারামুক্তি লাভ উপলক্ষ্যে সিলেট জেলা বিএনপির অঙ্গসংগঠন এবং বিশ্বনাথ উপজেলা বিএনপির অঙ্গসংগঠনের নেতা কর্মীরা মঙ্গলবার সিলেট কেন্দ্রীয় কারাফটকে সংবর্ধনা প্রদান করেন এবং পৃথক ভাবে উপশহরস্থ ইলিয়াছ আলীর বাসভবনে গিয়ে কারামুক্ত নেতা কর্মীরা বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা তাহসিনা রুশদী লুনাকে এক সংবর্ধনা প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সহ সভাপতি জালাল উদ্দিন চেয়ারম্যান, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ময়নুল হক, সাংগঠনিক সম্পাদক এমরান আহমদ চৌধুরী, জেলা বি এন পির সদস্য ও বিশ্বনাথ উপজেলা বি এন পির যুগ্ম সম্পাদক আহমদ নুর উদ্দিন ভাইস চেয়ারম্যান, জেলা বি এন পির সদস্য আব্দুল মুমিন চেয়ারম্যান, জেলা বি এন পির সদস্য চেয়ারম্যান গিয়াস উদ্দিন, সদস্য জুনেদ আহমদ, প্রবাসী বি এন পির নেতা মিসবাহ উদ্দিন, বিশ্বনাথ উপজেলা বি এন পির সদস্য ও ইউপি মেম্বার ছোট মিয়া, সিলেট জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক মিজানুর রহমান নেছার, গণি মিয়া, ফরিদ আহমদ, আমিনুর রহমান চুন্নু, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক শামীমুর রহমান রাসেল, আব্দুল লতিফ, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আশিকুর রহমান রানা, শাহ আমিন উদ্দিন, সৈয়দ আলী, লাকি মিয়া, দেলোয়ার হোসেন সজিব, মর্তুজ আলী, আজমল আলী, দেলোয়ার হোসেন, খায়রুল আমিন, শামীম আহমদ, রাসেল চৌধুরী প্রমুখ।
Sylhetnewsbd Online News Paper