মস্তফা উদ্দিন,সিলেট নিউজ বিডি: মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দক্ষিণভাগ ইউনিয়নের ৭ নম্বর খাসিয়াপুঞ্জি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন জাতীয় সংসদের হুইপ মোঃ শাহাব উদ্দিন এমপি।
শনিবার (১০ মার্চ) আনুষ্ঠানিকভাবে এর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে ভবন নির্মাণ কাজে ব্যয় হবে প্রায় ৮০ লাখ ৩৯ হাজার ৩৩১ টাকা।
এ উপলক্ষে খাসিয়া পুনঞ্জি মাঠে আয়োজিত সভায় খাসিয়া পুনঞ্জির হেডম্যান ওয়ান বর গিরির সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ মোঃশাহাব উদ্দিন এমপি।
তারজেন পাপাং এর সঞ্চালনায় প্রধান অতিথি ছাড়াও অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সুহেল মাহমুদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার উদ্দিন, উপজেলা প্রকৌশলী বিদ্যুৎ ভূষণ পাল, স্থানীয় ইউপি চেয়ারম্যান আজির উদ্দিন, ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অরবিন্দু কর্মকার, কাতার প্রবাসী কমিউনিটি নেতা কপিল উদ্দিন, দক্ষিণভাগ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুভ্রত কুমার দাস শিমুল, জেলা পরিষদ সদস্য আজিম উদ্দিন, যুবলীগ নেতা সুজিত চন্দ্র দাস প্রমুখ।
Sylhetnewsbd Online News Paper