খালেদার জামিন স্থগিত করেছে আপিল বিভাগ

সিলেট নিউজ বিডি ডেস্ক: জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় দণ্ডিত হয়ে কারাগারে থাকা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে হাইকোর্টে দেওয়া জামিন রোববার পর্যন্ত স্থগিত করেছেন আপিল বিভাগের নিয়মিত বেঞ্চ।

বুধবার(১৪ মার্চ) সকাল নয়টার দিকে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে চার সদস্যের আপিল বেঞ্চ এই আদেশ দেন।

গতকাল দুর্নীতির এই মামলাটিতে খালেদা জিয়ার জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ ও দুদক পৃথক দুটি আবেদন করে। পরে জামিন স্থগিত না করে আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠায় চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।

এর আগে গত সোমবার খালেদা জিয়াকে চার মাসের জামিন দেন হাইকোর্ট। নিম্ন আদালতে পাঁচ বছরের সাজা ঘোষণার পর থেকে বিএনপি চেয়ারপারসন ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দী আছেন।