সিলেট নিউজ বিডি ডেস্ক: সিলেট এম সি কলেজের সাবেক ভিপি ইকবাল হোসাইন বলেছেন আওয়ামীলীগ উন্নয়নের রাজনীতিতে বিশ্বাসী। আওয়ামীলীগ যখনই ক্ষমতায় আসে তখনই দেশের উন্নয়ন হয়। দিরাই-শাল্লার উন্নয়ন আওয়ামীলীগই করেছে। ফলে দেশের উন্নয়নে শেখ হাসিনা সরকারের বিকল্প নেই। বর্তমান সরকার দেশকে একটি উন্নয়নশীল রাষ্ট্রে পরিণত করতে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। কিন্তু সরকারের এই উন্নয়ন সহ্য করতে পারছে না বিএনপি-জামায়াত। তারা দেশকে অস্থিতিশীল ও সন্ত্রাসী রাষ্ট্রে পরিণত করতে উঠে পড়ে লেগেছে।
গত মঙ্গলবার(১৩ মার্চ) দিরাই উপজেলার ধল বাজার ও টেলিফোন বাজারে নৌকার পক্ষে গণসংযোগ কালে উপরোক্ত কথাগুলো বলেন।
প্রবীণ আওয়ামীলীগ নেতা হাজী ইব্রাহীম মিয়ার সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এডভোকেট সরোয়ার হোসাইন, জামাল উদ্দিন, কামাল হোসেন, আবুল মাস্টার, বাবু প্রদীপ রায়, ষুবলীগ নেতা এনামুল হক, সোহেল আহমদ, বাবর আলী, শেখ আলী হোসেন, রাজিব, ফয়জুল বারী মেম্বার, মশাহিদ আলম সহ আরও অনেকেই।
Sylhetnewsbd Online News Paper