বড়লেখায় বজ্রপাতে এক যুবক নিহত

মস্তফা উদ্দিন,সিলেট নিউজ বিডি: মৌলভীবাজারের বড়লেখা উপজেলার উত্তর শাহাবজ পুর ইউনিয়নে বজ্রপাতে মোঃ জিবন আহমদ(২৩) নামের এক যুবক মারা গেছেন।

মঙ্গলবার (১৩মার্চ) দুপুর ১ ঘটিকায় উপজেলার বড়াইল গ্রামে ঘটনাটি ঘটে,তাঁর বাড়ি স্থানীয় করমপুর গ্রামে, সে পেশায় ইলেক্টিসিয়ান মৃত সুনা মিয়ার বড় ছেলে।

এলাকাবাসী ও পারিবারিক সূত্রে জানা গেছে, জিবান আহমদ সকালের দিকে একি এলাকার বড়াইল গ্রামে ইলেক্টটিক কাজে যান, সেখানেই বজ্রপাতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।