বড়লেখায় নবনির্মিত একাডেমিক ভবন ও বন্যা আশ্রয় কেন্দ্র উদ্বোধন

মস্তফা উদ্দিন, সিলেট নিউজ বিডি: মৌলভীবাজারের বড়লেখা উপজেলার ২নং দাসের বাজার ইউনিয়নের ধর্মদিহি ইউনাইটেড উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত একাডেমিক ভবন কাম বন্যা আশ্রয় কেন্দ্র উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (১৩ মার্চ) দুপুরে জাতীয় সংসদের সরকারদলীয় হুইপ ও স্থানীয় সাংসদ মোঃ শাহাব উদ্দিন একাডেমিক ভবন কাম বন্যা আশ্রয় কেন্দ্র উদ্বোধন করেন।
বাস্তবায়নে, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর।

মঙ্গলবার (১৩ মার্চ) দুপুর দুটায় বিদ্যালয় ভবন উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন হুইপ মোঃ শাহাব উদ্দিন এমপি। ইউনাইটেড উচ্চ বিদ্যালয়ে পরিচালনা কমিটির সভাপতি উপাধ্যক্ষ হেলাল উদ্দিনের সভাপতিত্বে ও শিক্ষক মোঃফখরুল ইসলাম ও বড়লেখা উপজেলা যুবলীগের সহ সাধারণ সম্পাদক মোঃ জিয়াউর রহমানের যৌথ সঞ্চালনায়, প্রধান অতিথি ছাড়াও অন্যদের মোধ্য বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর, সহকারি কমিশনার (ভূমি) শরীফ উদ্দিন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিবেকানন্দ দাস নান্টু, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সহকারি প্রকৌশলী আরিফুল ইসলাম খান, বড়লেখার উপ-সহকারি প্রকৌশলী আফজাল হোসেন, কাতার প্রবাসী কমিউনিটি নেতা কপিল উদ্দিন, দাসেরবাজার ইউপি চেয়ারম্যান মোঃ কমর উদ্দিন, সাবেক ইউপি চেয়ারম্যান মাহতাব উদ্দিন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রীবাস রঞ্জন দাস,পরিচালনা কমিটির সদ্যস নজব উদিন, প্রতিষ্টাতা সদ্যস মোঃ ছালেখ উদিন,হাজি মনির আলী,আবুল কালাম টুনু প্রমূখ।