সিলেট নিউজ বিডি ডেস্ক: মৌলভীবাজারের বড়লেখায় হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী মুকলেছ উদ্দিনকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার(৫ মার্চ)বিকেলে থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সাইফুল আলম পকুয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন।সে উপজেলার নিজবাহাদুরপুর ইউনিয়নের পকুয়া গ্রামের মৃত মনাফ আলীর পুত্র।
পুলিশ জানিয়েছে, জিআর ২১/২০০৫ (বড়লেখা) হত্যা মামলার রায়ে আদালত তার বিরুদ্ধে যাবজ্জীবন সশ্রম কারদন্ড- ও ১ লাখ টাকা অর্থদন্ডের আদেশ দেন। এছাড়া অর্থদন্ড -অনাদায়ে তার বিরুদ্ধে আরো একবছর কারদন্ডের আদেশ রয়েছে। মামলার রায়ের পর থেকে মুকলেছ উদ্দিন পলাতক ছিলেন।
বড়লেখা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ সহিদুর রহমান সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে মঙ্গলবার বিকেলে বলেন, আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।
Sylhetnewsbd Online News Paper