সিলেট নিউজ বিডি ডেস্কঃ ঢাকায় কোটা সংস্কারের দাবীতে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর পুলিশী হামলার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বাংলাদেশ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ সিলেটের উদ্যোগে কোটা সংস্কার আন্দোলন এম.সি কলেজ ক্যাম্পাসে এক মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
রোববার দুপুর ১১টায় বিক্ষোভ মিছিল শেষে অনুষ্ঠিত মানববন্ধনে কোটা সংস্কার আন্দোলন এম.সি কলেজের নেতৃবৃন্দ ও সাধারণ ছাত্র-ছাত্রীরাও অংশগ্রহণ করেন। মানববন্ধনে-আন্দোলনরত শিক্ষার্থীদের উপর পুলিশী হামলার তীব্র প্রতিবাদ জানান এবং শিক্ষার্থীদের উপর মিথ্যা মামলা প্রত্যাহারের জোর দাবী জানান। উল্লেখ্য, চাকরির ক্ষেত্রে বিদ্যমান কোটা সংস্কারের ৫ দফা দাবীতে ঢাকা সহ সারাদেশের বিশ্ববিদ্যালয় ও কলেজে সাধারণ ছাত্র-ছাত্রীরা আন্দোলন করে আসছে।
Sylhetnewsbd Online News Paper