সিলেট নিউজ বিডি ডেস্কঃ দক্ষিণ আফ্রিকা সিরিজের শুরু থেকেই দুই দলের খেলোয়াড়দের মধ্যে স্লেজিংয়ের মতো ঘটনা ঘটেছে কয়েকবার। খেলার মাঠে যা হরহামেশায় হয়ে থাকে। এছাড়া ড্রেসিং রুমের বাইরে প্রায় হাতাহাতিও লেগে যেতে বসেছিল ওয়ার্নার-ডি ককের। তবে এবার আরেকটি অনাকাঙ্ক্ষিত বিতর্কের জন্ম দিল অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান ক্যামেরুণ বেনক্রাপ্ট।
স্বাগতিক দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চার ম্যাচ টেস্ট সিরিজের তৃতীয় ম্যাচের তৃতীয় দিনে বল টেম্পারিংয়ের মতো নেককার ঘটনার সাথে জড়িয়ে পড়েন টিম অস্ট্রেলিয়া।যার মূল হোতা ছিলেন বেনক্রাপ্ট। ম্যাচ শেষে নিজের দোষ স্বীকার করে নেয় অজি অধিনায়ক স্টিভেন স্মিথ ও সহ অধিনায়ক ডেভিড ওয়ার্নার। স্মিথ বলেন,‘ এই ঘটনায় আমরা দুঃখ প্রকাশ করছি। আমরা হতাশ ছিলাম বলেই এমনটা করেছি। এটা আমাদের দলগত সিদ্ধান্ত ছিল।’
এমন অনাকাঙ্খিত ঘটনার পরে আইসিসি স্মিথকে মাত্র এক ম্যাচ নিষিদ্ধ ও ব্যানক্রাপ্টকে ম্যার ফি‘র ৭৫ শতাংশ জরিমানা ও ৩ ডিমেরিট পয়েন্ট শাস্তি দিয়েছে। এদিকে রবিবার নেতৃত্ব থেকে সরে দাড়িয়েছেন স্মিথ। সহঅধিনায়কের দায়িত্ব ছেড়েছেন ডেভিড ওয়ার্নার। তবে স্মিথকে শাস্তি দিলেও ওয়ার্নারকে এখনো কোনো শাস্তি দেয়নি আইসিসি।
তবে এই ঘটনার রেশ এখানেই থেমে নেই। সর্বত্র চলছে সমালোচনা। অস্ট্রেলিয়ার মতো ক্রিকেটের কুলিনরা এমনটা করলেন!
এ ব্যাপারে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্ত্তোজা বলেন,‘আইসিসি আইনের স্পষ্ট উল্লেখ আছে আমরা কি করতে পারি আর কি করতে পারি না। দক্ষিণ আফ্রিকায় যা ঘটেছে তা প্রথমত আইনের বিরুদ্ধে এবং দ্বিতীয়ত টিম স্পিরিটের বিরুদ্ধে।এটি স্মিথদের জন্য একটি বড় লজ্জা।স্মিথ অবশ্যই এখন একটা কঠিন মুহূর্তের মধ্য দিয়ে যাচ্ছেন।তবে একই সময়ে আপনি যদি আইন ভঙ্গ করেন তবে আপনাকে শাস্তি পেতে হবে ’।
বাংলাদেশ দল নিয়ে মাশরাফি বলেন,‘ আমাদের এখন তিন ফরম্যাটে ২ জন অধিনায়ক। আমি সবসময় আমার দলকে অনুপ্রানিত করেছি ফেয়ার ক্রিকেট খেলার জন্য। গত দুই দশক যাবত ক্রিকেট খেলছি।সবসময় সততার সাথে খেলার চেষ্টা করেছি।’।
৩৪ বছর বয়সী মাশরাফি বলেন,‘ মানুষ এই মুহূর্তে অনেক কথাই বলছে। অপরাধীদের শাস্তি হবে এবং কিছু সময়ের পরে এটি স্বাভাবিক হয়ে যাবে।’
তরুণ ক্রিকেটারদের রোল মডেল জাতীয় দলের ক্রিকেটাররা। সাব্বির-তামিমদের দেখে বাংলার হাজারো জোয়ান স্বপ্ন দেখে ক্রিকেটার হওয়ার। আচরণ আর চলা ফেরায় সতীর্থদের আরো সতর্ক হওয়ার পরামর্শ সিনিয়র টাইগারের।
জিম সেশন করেই সাব্বির চলে গেছেন, মাঠের অনুশীলনে বাদ বাকি সবাই বেশ সিরিয়াস। বোলিংয়ে লাইন লেংথ ঠিক রাখার কৌশল রপ্ত করায় দেখা গেলো সব পেসারকেই। স্পিনাররাও ঘুরিয়েছেন হাত, ব্যাটসম্যানরা ঝালিয়ে নিয়েছেন টেকনিক। ২০১৭’র শেষ দিকের টানা হার প্রভাব ফেলবেনা সামনের সিরিজগুলোতে, বলেই মনে করেন আত্মবিশ্বাসী মাশরাফি।
নেতিবাচক ঘটনাগুলো পাশ কাটিয়ে সামনের সিরিজগুলোতে চ্যালেঞ্জ নিতে প্রস্তুত গোটা দল জানিয়েছেন ক্যাপ্টেন ম্যাশ।
৩২ জনের দল ছাটাই করা তালিকা খুব শিগগিরই জানিয়ে দেয়া হবে। কোচিং স্টাফের বাকি সদস্যরাও যোগ দেবেন দু একদিনের মধ্যেই।
Sylhetnewsbd Online News Paper