সিলেট নিউজ বিডি ডেস্কঃ নিষেধাজ্ঞা অমান্য করে চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীতে জাটকা শিকার করছেন জেলেরা। প্রতিবছর মার্চ-এপ্রিল দুই মাস চাঁদপুরে মেঘনা নদীর ৬০ কিলোমিটার এলাকায় সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ থাকে। এ বছর নিষেধাজ্ঞা শুরু হলেও তা মানছেন না জেলেরা।
এ সময়টাতে সরকারের পক্ষ থেকে ৪০ কেজি করে চাল দেয়া হলেও তা দিয়ে সংসার চালাতে না পারায়, বাধ্য হয়েই অনেক জেলে নদীতে মাছ ধরছেন। এতে হুমকিতে পড়ছে জাটকা রক্ষা কার্যক্রম।
মাছ ধরা থেকে বিরত থাকা জেলেদের সুযোগ-সুবিধা বাড়ানোর দাবি জানিয়েছেন জনপ্রতিনিধিরা। এদিকে, নিষেধাজ্ঞা না মানলে জেলেদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আবুল হাসিম।
চাঁদপুরে মেঘনায় ৪৫ হাজার ৯৭৮ জন জেলে মাছ ধরে থাকেন। তাদের মধ্যে ৪১ হাজার ১৮৯ জনকে নিষেধাজ্ঞা চলার সময় ৪০ কেজি করে চাল দেয়া হয়েছে।
Sylhetnewsbd Online News Paper