সিলেট নিউজ বিডি ডেস্ক: দেশের বিভিন্ন জেলায় শিলা বৃষ্টির আঘাত ও কালবৈশাখী ঝড়ে ৩ জনের মৃত্য হয়েছে বলে জানা গেছে। এতে আহত হয়েছেন আরো বেশ কয়েকজন। এছাড়া শিলাবৃষ্টি এবং ঝড়ো হাওয়ায় ঘর-বাড়ি ও ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে।
শুক্রবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রাজধানী ঢাকাসহ দেশের উত্তরাঞ্চলের বেশ কয়েকটি জেলায় থেমে থেমে শিলা বৃষ্টি ও কালবৈশাখী ঝড় হয়েছে। তবে রাজধানীর ঝড় ওতোটা তীব্র ছিলো না।
সিলেটে ঝড়ের কবলে মারা গেছেন সাবিয়া বেগম (৪৫) নামের এক নারী। ঘরের টিন উড়ে গিয়ে গলা কেটে তার মৃত্যু হয়েছে। তিনি বালাগঞ্জ উপজেলার বোয়ালজুর ইউপির সোনাপুর গ্রামের খলিল মিয়ার স্ত্রী।
মাগুরা বিকেলের দিকে হঠাৎ কালবৈশাখী ঝড় শুরু হয়। একই সঙ্গে শিলা বৃষ্টির শুরু হলে আকরাম হোসেন নামে এক ব্যক্তি গুরুতর জখম হয়ে পড়েন। তিনি মাঠে কাজ করছিলেন। এলাকাবাসী মাঠ থেকে তাকে উদ্ধারের পর হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। তার বাড়ি সদর উপজেলার ডহরসিংড়া গ্রামে।
লালমনিরহাটে শিলাবৃষ্টির কারণে টিনের চাল ফুটো হয়ে মোমেনা বেগম (৫০) নামের এক নারীর মৃত্যু হয়েছে।
ভারি শিলা বৃষ্টিতে জেলার দুই উপজেলা হাতীবান্ধা ও পাটগ্রামে অসংখ্য টিনের চালা ঘর ফুটো হয়ে গেছে। একই কারণে ভুট্টা, মরিচ, পেঁয়াজ, বোরো ধানের ক্ষেতে ব্যাপক ক্ষতি হয়েছে।
শিলার আঘাতে আহত হয়েছেন, উপজেলার ফকিরপাড়া ইউনিয়নের বুড়াসারডুবী গ্রামের রবিউল ইসলাম (৩৫), আতোয়ার রহমান (৫০), জড়িবুল (২৮), শিশু স্বাধীন (২) ও ঝরনা বেগম (৪০)। আহতরা অনেকে স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।
পাটগ্রাম উপজেলার, ইসলামপুর, জোংড়া, বাউরা, জমগ্রাম ও ছিটজগ্রাম। কালীগঞ্জ উপজেলার চন্দ্রপুর, চলবলা, চাকলা ও চাপারহাট। আদিতমারী উপজেলার দুর্গাপুর ও সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের ওপরেও শিলা বৃষ্টি আঘাত হানে।
Sylhetnewsbd Online News Paper