লোকমান হোসেন এর স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আওয়ামী নেত্রীবৃন্দের সাক্ষাত

মস্তফা উদ্দিন,সিলেট নিউজ বিডি: লেবানন আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক লোকমান হোসেন (আলম) স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে সৌজন্য সাক্ষাত ও বরণ করেছে ৩নং নিজ বাহাদুরপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ড ছাত্রলীগের উদ্বোগে আওয়ামীলীগ,যুবলীগ,ছাত্রলীগ ও অঙ্গসংগঠনের নেত্রীবৃন্দ।

তিনি বিয়ানীবাজার সরকারী কলেজ ছাত্র সংসদের সাবেক সহ-সম্পাদক,গল্লাসাঙ্গন উচ্চ বিদ্যালয়ের সাবেক মেনেজিং কমিটির সদস্য ছিলেন। বড়লেখা ব্লাড ডোনেট ক্লাব ৩নং নিজ বাহাদুরপুর ইউ/পি শাখার উপদেষ্টা ও বড়লেখা উপজেলার ৩নং নিজবাহাদুরপুর ইউনিয়ন আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক।

শুক্রবার (৩০মার্চ) সন্ধায় লোকমান হোসেন আলমের বড়লেখা উপজেলার ৩নং নিজ বাহাদুরপুর ইউনিয়নের গলাসাঙ্গন গ্রামের নিজ বাড়িত তাকে বরণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন, আজিজুর রহমান,হিফজুর রহমান,তোফায়েল আহমদ স্বপন,বদরুল আলম উজ্জল,কবির হোসেন লিটন,সাইদুল ইসলাম,লিপু, ইমরান খান,শাকিল আহমদ,তাহের খান,নাহিদ আহমদ,সুমন,মাহবুব প্রমূখ।