সুস্থ আছেন খালেদা

সিলেট নিউজ বিডি ডেস্ক: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আবদুল্লাহ আল হারুন বলেছেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার হাড়ের বিভিন্ন অংশে এক্স-রে করা হয়েছে। আগামীকাল রিপোর্ট পাওয়া যাবে। রিপোর্ট পেলে বিস্তারিত জানানো যাবে। তবে আপাতত দৃষ্টিতে মনে হয়েছে তিনি ভালো আছেন।

হারুন আরও বলেন, তিনি চেয়েছিলেন তার সঙ্গে তার ব্যক্তিগত চিকিৎসক থাকুক, আমরা সে ব্যবস্থা করে দিয়েছি।

এর আগে শনিবার বেলা সাড়ে ১১টার দিকে কারাগার থেকে বিএসএমএমইউ-এ নেয়া হয় খালেদা জিয়াকে। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে তাকে হাসপাতালে নেয়া হয়েছিল। দুপুর দেড়টার দিকে তাকে হাসপাতাল থেকে ফের কারাগারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়। দুপুর পৌনে ২টায় তাকে বহনকারী গাড়িবহর কারাগারে পৌঁছায়।

এরপরই বেগম জিয়ার স্বাস্থ্য পরীক্ষার বিষয়ে সংবাদ সম্মেলনে আসেন বিএসএমএমইউ পরিচালক।