সিলেট নিউজ বিডি ডেস্ক: বর্তমানে রিয়ালে খুব ভালো সময় যাচ্ছে না ওয়েলস তারকা গ্যারেথ বেলের। ২০১৩ সালের গ্রীষ্মে ১০০ মিলিয়ন ইউরোর বিনিময়ে টটেনহাম থেকে রিয়ালে পাড়ি জমান বিশ্বের সবচেয়ে দ্রুততম এই ফুটবলার।
চ্যাম্পিয়ন লিগে নিজেদের সর্বশেষ ম্যাচে রোনালদোর জোড়া গোলে জুভেন্টাসকে ৩-০ গোলে হারায় রিয়াল। কিন্তু সেই ম্যাচে সাইড ব্যাঞ্চে কাটাতে হয় বেলকে। গুঞ্জণ রয়েছে রিয়াল কোচ জিদানের সাথে বেলের সম্পর্কটা ভালো যাচ্ছে না বেলের।
সম্প্রতি সাবেক রিয়াল ফরোয়ার্ড জর্জ ভ্যালডানো সম্প্রতি স্পানিশ একটি রেডিও স্টেশনে দেওয়া এক সাক্ষাৎকারে বেলকে ধুয়ো দিয়ে বলেন,‘ ১০০ মিলিয়ন ইউরোর বেলকে কেন রিয়ালে রাখা হয়েছে। সে তো এটা তার জার্সির চারপাশে নিয়ে ঘুরে।
চলমান মৌসুমে রোনালদো ছাড়া প্রায় অচল রিয়াল, তাই খুব চিন্তিত কোচ। রিয়াল কোচ বলেন,‘ গত ২০১৭-২০১৮ মৌসুমে বেল, বেনজামা, রোনালদো রিয়ালকে দারুণ সাফল্য এনে দেন। তবে চলমান মৌসুমে বেল নিস্প্রভ।’
জিদানের এমন বক্তব্যর পর স্পানিশ মিডিয়ায় গুজব রটেছে শিগগিরই রিয়াল ছাড়ছেন বেল। বেলের ম্যানচেস্টার ইউনাটেডে যোগ দেওয়া নিয়ে খবর ছাপিয়েছে ব্রিটিশ গণমাধ্যম এক্সপ্রেস.কম। -গোল.কম
Sylhetnewsbd Online News Paper