কোটা পদ্ধতি বাতিল, সরকারের পরাজয়: মওদুদ

সিলেট নিউজ বিডি ডেস্ক: কোটা পদ্ধতি বাতিলের ঘোষণার মাধ্যমে সরকারের পরাজয় হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ।

বুধবার জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।

মওদুদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানেন এই আন্দোলন কতটা বেগবান হয়েছে। আওয়ামী লীগ যে তাদের ক্ষমতা এই আন্দোলনের মাধ্যমেই হারাতে পারে তা তিনি বুঝতে পেরেই এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন।

এ সময় কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরীর পদত্যাগ দাবি করে তিনি বলেন, আওয়ামী লীগের একেক মন্ত্রী একেক কথা বলছেন। আওয়ামী লীগের বিরুদ্ধে কেউ কিছু বললেই তিনি রাজাকার! মতিয়া চৌধুরীর উচিত পদত্যাগ করা নইলে সমস্ত জাতির কাছে ক্ষমা চাওয়া। তিনি এ আন্দোলনকারীদের রাজাকার বলার মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনার বিপক্ষে কথা বলেছেন।