মেধাবী ছাত্রী রেহানার চিকিৎসায় আ’লীগ নেতার অনুদান প্রদান

সিলেট নিউজ বিডি ডেস্ক: গোলাপগঞ্জে সড়ক দূর্ঘটনায় মারাত্মক আহত সিলেট এমসি কলেজের মেধাবী ছাত্রী রেহানার চিকিৎসার জন্য নগদ ২০০০০হাজার টাকা আর্থিক অনুদান দিয়ে সহযোগিতা প্রদান করেন সাবেক ছাত্রনেতা ও লন্ডন আওয়ামীলীগের ত্রাণ ও পূনর্বাসন সম্পাদক আব্দুর রহিম শামীম। আরো ৭০০০হাজার টাকার অনুদান দিয়ে সহযোগিতা করেন সিলেট জেলা কৃষকলীগের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান সিনিয়র সহ-সভাপতি প্রিয় রেজাউল হক রাসেল।

এসময় রেহানার হাতে আর্থিক অনুদান তুলে দিতে উপস্থিত ছিলেন, রেজাউল হক রাসেল, সিলেট জেলা তাঁতীলীগের সাবেক সাধারণ সম্পাদক সাহিদুর রহমান সুমন, মহানগর সেচ্ছাসেবকলীগের জনশক্তি ও কর্মসংস্থান সম্পাদক জিয়াব তাপাদার, চারখাই ইউনিয়ন আওয়ামীলীগের দপ্তর সম্পাদক আব্দুল হামিদ ভাই ও ছাত্রলীগ নেতা জুনেদ প্রমূখ।