বড়লেখায় জবলু হোসেনের উপর সন্ত্রাসী হামলা

মস্তফা উদ্দিন,সিলেট নিউজ বিডি: মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় পূর্ব শত্রুতার জেরে ১নং বর্ণি ইউনিয়নের সেচ্ছাসেবকলীগের আহবায়ক বাবুল হোসেনের বড় ভাই জবলু আহমদের উপর অতর্কিত হামলা চালিয়েছে একদল সন্ত্রাসী।

আহত জবলু আহমদ বর্নী ইউনিয়নের বারহাল গ্রামের হাজী আব্দুল হাছিবের বড় ছেলে, এ ঘটনায় বর্ণি এলাকায় উত্তেজনা বিরাজ করছে। গুরুতর আহত বাবুল আহমদকে বড়লেখা হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
সোমবার(১৬ এপ্রিল) রাতে তাদের প্রতিবেশী মঞ্জু মিয়া গং পূর্ব শত্রুতার জের ধরে অতর্কিতভাবে বাড়ীতে প্রবেশ করে লাঠিসোটা দিয়া এলোপাতাড়ি মারধর করে তাকে রক্তাক্ত ও শরীরের বিভিন্ন স্থানে জখম করে।

এ ঘটনায় জবুল আহমদ বড়লেখায় থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত স্থানীয়ভাবে বিষয়টি আপোষ মীমাংসার আলোচনা চলছে।