সিলেট নিউজ বিডি ডেস্ক: বলিউড অভিনেতা সালমান খান। আইনের বেড়াজালে তিনি এমন ভাবে জড়িয়েছেন যে তা থেকে বের হওয়ার পথ খুঁজে পাচ্ছে না৷ একটা ঝামেলা তাঁর পিছু ছাড়ল তো, আবার একটা ঝামেলার শুরু৷
২০০২ সালের হিট এন্ড রান কেস নিয়েই শুরু হয়েছে নয়া সমস্যা৷ যার জেরে ফের তাঁকে যেতে হতে পারে জেলখানায়।
২০০২ সালে মদ্যপ অবস্থায় এক ফুটপাথবাসীকে নিজের গাড়ি দিয়ে পিষে মেরেছিলেন বলিউডের এই বিখ্যাত সুপাস্টার। যে কেসটি নিয়ে বিগত কয়েকবছর ধরেই তাঁকে আদালতে ছোটাছুটি করতে হচ্ছে৷ এমনকি জেলও খাটতে হয়েছিল৷ সেবারও দিনকয়েক বাদে জামিনে ছাড়া পান ভাইজান৷ সেই জামিনেই এতদিন ধরে বেশ স্বস্তিতে ঘুরে বেড়াচ্ছিলেন সাল্লু৷
তবে অনেক হয়েছে গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়ানো। সূত্রের খবর, সম্প্রতি মুম্বই হাইকোর্ট নাকি হিট এন্ড রান কেসে অভিনেতার জামিন খারিজ করেছে৷ ফলে তাঁকে ফের আসতে হতে পারে আদালতে৷ বিষয়টি নিয়ে চিন্তায় পড়েছেন ডেভিলের অগনিত ভক্তরা৷ শোনা যাচ্ছে খুব শিগগিরি কেসটি নিয়ে শুরু হবে বিচার প্রক্রিয়া৷
চলতি মাসের শুরুরদিকে কৃষ্ণসার হরিণ মামলায় এই হেভিওয়েট সুপাস্টারকে নাকানিচোবানি খাইয়ে দিয়েছিল যোধপুর আদালত৷ যদিও তিনদিন বাদে জামিন পাওয়ার পর বহাল তবিয়াতে ঘুরছিলেন তিনি৷ মিলেছে বিদেশ যাওয়ার ছাত্রপত্রও। এখন দেখার পালা এই সুখ সালমানের কপালে কতদিন টিকে৷
Sylhetnewsbd Online News Paper