সিলেট নিউজ বিডি ডেস্ক: সিলেট কল্যাণ সংস্থা ও সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থা’র যৌথ উদ্যোগে মশা নিধনে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবিতে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র বরাবরে স্মারকলিপি গ্রহণ করেন স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ ধ্র“ব পুরকায়স্থ। নগর ভবনে সোমবার (২৩ এপ্রিল) সকাল ১১টায় স্মারকলিপি প্রদান করা হয়।
সিলেট কল্যাণ সংস্থা ও সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থা’র প্রতিষ্ঠাতা সভাপতি জাতীয়ভাবে শ্রেষ্ঠ যুব সংগঠক পদকপ্রাপ্ত মোহাম্মদ এহছানুল হক তাহেরের নেতৃত্বে স্মারকলিপি প্রদানকালীন সময়ে উপস্থিত ছিলেন সিলেট কল্যাণ সংস্থার উপদেষ্টা যুক্তরাজ্য কমিউনিটি নেতা হাজী মোঃ রজব আলী দেওয়ান, সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থা’র বিভাগীয় আহ্বায়ক কমিটির সদস্য সচিব হুমায়ূন রশিদ চৌধুরী, প্রচার সচিব ফখরুল আল হাদী, যুগ্ম প্রচার সচিব বিজিত চন্দ, প্রবাসী বিষয়ক সচিব মোঃ বদরুল ইসলাম, মহানগর কমিটির যুগ্ম আহ্বায়ক মোঃ আব্দুল মুকিত, সদস্য সচিব মোঃ আশিক আহমদ, যুগ্ম সচিব মোহাম্মদ সাজ্জাদ খান, প্রচার সচিব মাহফুজ আল গালিব, জেলা কমিটির আহ্বায়ক মোঃ হাবিবুর রহমান, সিলেট নগরীর সচেতন নাগরিকদের মধ্যে থেকে ১নং ওয়ার্ডের রুমন আহমদ, ৪নং ওয়ার্ডের এডভোকেট ইকবাল হোসাইন, ৬নং ওয়ার্ডের মোঃ ইমন আহমেদ, মোঃ আলিম উদ্দিন, মোঃ রুহেল আহমদ, ৮নং ওয়ার্ডের ফটো সাংবাদিক শহিদুল ইসলাম সবুজ, ৯নং ওয়ার্ডের মোঃ আখলু মিয়া, ১০নং ওয়ার্ডের মোঃ শামছুল ইসলাম, ১৪নং ওয়ার্ডের কামরুল হাসান, মোঃ মুহিবুর রহমান, মোঃ সাদিকুর রহমান, সাকিল আহমদ, মোঃ আবু তাহের, ১৫নং ওয়ার্ডের আনহার চৌধুরী রাজু, ফয়জুর রহমান ফয়সাল, মাছুম আহমদ, ১৯নং ওয়ার্ডের আমীন তাহমীদ, ২৫নং ওয়ার্ডের মহসিন উদ্দিন, মোঃ মামুন রশীদ, আব্দুস সালাম।
উল্লেখ্য আগামী ২৫ এপ্রিল বুধবার বেলা ১১টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার হতে সিলেট সিটি কর্পোরেশন পর্যন্ত মশা নিধনে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবিতে মশারি টাঙ্গিয়ে প্রতিকী শোভাযাত্রায় সিলেট নগরীর সর্বস্তরের সচেতন নাগরিকবৃন্দদেরকে যথা সময়ে উপস্থিত থাকার জন্য সংস্থা দ্বয়ের প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ এহছানুল হক তাহের ও সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থা’র বিভাগীয় আহ্বায়ক কমিটির সদস্য সচিব হুমায়ূন রশিদ চৌধুরীর পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ জানানো হয়।
স্মারকলিপির বিষয়বস্তু ঃ সিলেট মহানগরীতে বর্তমান সময়ে মশার উপদ্রব ব্যাপকহারে বৃদ্ধি পেয়েছে। দিনে ও রাতে মশার অবাধ বিচরণে এবং মশার জ্বালায় ও কামড়ে সিলেট নগরীর সর্বস্তরের নাগরিকবৃন্দ অসম্ভবভাবে অতিষ্ঠ। ইতিপূর্বে সিলেট সিটি কর্পোরেশনের তত্ত্বাবধানে নগরীতে মশা নিধনে ঔষধ প্রয়োগ করা হয়। ঔষধ প্রয়োগে নগরবাসী এই ভেবে আশ্বস্থ হয়েছিলাম যে, বর্তমান সময়ে মশার যন্ত্রণা থেকে আমরা রক্ষা পাবো। কিন্তু ঔষধ প্রয়োগের পরও আমাদের অবস্থা যেই সেই। আমরা নিজস্ব ব্যবস্থাপনায় মশা তাড়াতে ও নিধনে বিভিন্ন ধরণের কয়েল, ¯েপ্র ও ইলেকট্রিক ¯েপ্র ব্যবহার করে যাচ্ছি। এসব ব্যবহারের ফলে মশা নিধন তো দুরের কথা বরং নগরীর সাধারণ মানুষ নানা রোগে আক্রান্ত হচ্ছেন। তাই নগরীর নাগরিকদের স্বাচ্ছন্দ্যে দিন ও রাত অতিবাহিত করার স্বার্থে মশা নিধনে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা অতীব প্রয়োজন হয়ে দাড়িয়েছে। পাশাপাশি লোক দেখানো কার্যক্রম থেকে বেরিয়ে এসে মাঠ পর্যায়ে বাস্তবভিত্তিক কর্মতৎপরতা গ্রহণ করা একান্ত প্রয়োজন।
বর্তমান সময়ে আপনার কর্মতৎপরতা আমাদেরকে অভিভুত করেছে। আপনার উন্নয়নমুলক কর্মকান্ড, সিলেট নগরীর নাগরিকবৃন্দ কোনদিনও ভুলবেনা। নগরীর উন্নয়নের ধারাকে অব্যাহত রাখার জন্য মশা নিধনে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য আপনার কাছে বিশেষ ভাবে অনুরোধ করছি।
Sylhetnewsbd Online News Paper