বার্সেলোনায় হৃদরোগে আক্রান্ত হয়ে প্রবাসীর মৃত্যু: বিভিন্ন মহলের শোক

ছালাহ উদ্দিন,স্পেন প্রতিনিধি: স্পেনের বার্সেলোনায় হৃদরোগে আক্রান্ত হয়ে মোহাম্মদ ইমরান নামে এক প্রবাসীর মৃত্যু হয়েছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩৭ বছর। দীর্ঘ দিনযাবত স্পেনের বার্সেলোনায় বসবাসরত ইমরান সিলেটের হবিগঞ্জ সদরের রায়ধরের বাসিন্দা।

গত শনিবার ২৮ এপ্রিল রাতে কাজ থেকে ফিরে রোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু ঘটে। রাত ১২ টায় বাসার অপর সদস্য আকতার হোসেন প্রতিদিনের মত বাসায় পৌঁছে মোহাম্মদ ইমরানকে লাশ অবস্থায় বাসার মেজেতে দেখতে পান।

মৃত্যুকালে স্ত্রী, ১ কন্যা ও ১ পুত্র এবং অন্যান্য আত্মীয়-স্বজন রেখে যান। স্থানীয় কমিউনিটি ব্যাক্তিবর্গ তার পরিবারের সাথে যোগাযোগ রাখছেন। স্পেনের প্রশাসনিক কাজ সম্পাদন করে কমিউনিটির সহায়তায় ইমরানের লাশ দ্রুত দেশে পাঠানোর ব্যবস্থা গ্রহন করা হবে। বর্তমানে তার মরদেহ স্থানীয় একটি হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে।
স্থানীয় আওয়ামীলীগ,বঙ্গবন্ধু পরিষদ এবং যুবলীগ,ছাত্রলীগ পরিবার তার মৃত্যুতে শোকাহত হয়ে বার্তা প্রেরন করেছেন।

কাতালোনীয়া যুবলীগ এর সভাপতি কাজি আমির হোসেন আমু এবং স্পেন ছাত্রলীগ এর সভাপতি ইসমাইল হোসাইন রায়হান মরহুম ইমরান হোসেনের মৃতুতে কাতালোনীয়া যুবলীগ পরিবার গভীরভাবে শোকাহত ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন