তাহিরপুর প্রতিনিধি,সিলেট নিউজ বিডি: টাংগুয়ার হাওড় শ্রীপুর উত্তর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের গোলাবাড়ি গ্রাম সংলগ্ন নাউটানা ফসল রক্ষা কেটে দেওয়া বাঁধটি ফের নির্মানের জন্য উপজেলা নির্বাহী অফিসার্স পুর্ণেন্দু দেব ও উপজেলা পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান কামরুলের যৌথ উদ্যোগে স্থানিয় ইউপি চেয়ারম্যান খসরুল আলম, ইউপি চেয়ারম্যান বিশ্বজিৎ সরকার এর সহযোগিতায় গত শুক্রবার(২৭মার্চ) সন্ধ্যা হতে প্রায় অর্ধ হাজার শ্রমিকের অক্লান্ত পরিশ্রমে শনিবার সকালে কেটে দেওয়া বাঁধ দিয়ে হাওড়ে পাঁনি প্রবেশ পথ বন্ধ করতে সক্ষম হয়েছে।
এলাকাবাসীর তথ্যমতে জানা যায়, এই বাঁধটি টাংগুয়ার হাওড় সহব্যাবস্থাপনা সোসাইটি নিজস্ব অর্থ দ্বারা গত তিন ৩/৪বছর পুর্বে নির্মান করা হয়েছি। চলতি বছরেও কেটে দেওয়া বাঁধটিতে আংশিক মেরামতের কাজ করা হয়েছে।
গত বৃহস্পতিবার ভোর রাতে স্থানিয় কিছু দুস্কৃতিকারী জেলে মাছ ধরার লোভে বাঁধটি কেটে দিয়েছে বলে স্থানিয় এলাকাবাসী ধারনা করছেন। কেটে দেওয়া বাঁধ দিয়ে হাওড়ে পাঁনি প্রবেশ করলে হাওড়ের আশে পাশের প্রায় পঞ্চাঁশটি গ্রামের হতদরিদ্র কৃষক হুমকির সম্ভাবনায় ছিল।
স্থানিয় সুশিল সমাজ প্রতিনিধিরা বলেন, নদিতে পাঁনির কোন উৎপাত নেই,কিছু অসাধু মৎস্য শিকারি মাছ ধরার লোভে নাউটানা ফসল রক্ষা শক্ত বাঁধটি কেটে দিয়েছে,তাদের খুজে বের করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমুলক শাস্তির দাবী জানান তারা।
Sylhetnewsbd Online News Paper