সিলেট নিউজ বিডি ডেস্ক: সিলেট শহরের তেমূখী নাজিরেরগাও এলাকায় দিনে দুপুরে একটি বাসায় দুঃসাহসিক চুরি সংঘটিত হয়েছে। এসময় চোরেরা বাসার তালা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে বাসার আসবাপত্র ভেংঙ্গে সোনার গয়না, ল্যাপটপ, মোবাইল ফোন, নগদ টাকাসহ প্রায় ১০ লক্ষাধিক টাকার মালামাল নিয়ে পালিয়ে যায়।
জানা যায়, বৃহস্পতিবার(০৩মে) দুপুরে শহরের তেমূখী নাজিরেরগাও এলাকার একটি বাসায় একদল চোরেরা ঘরের তালা ভেঙ্গে প্রবেশ করে। পরে তারা মূল্যবান আসবাপত্র ভেংঙ্গে ৪ভরি সোনার গয়না, ল্যাপটপ, ৪টি মোবাইল ফোন ও নগদ ১ লক্ষ টাকাসহ প্রায় ১০ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায়। দিনে দুপুরে এ ধরনের চুরির ঘটনায় শহরবাসির মধ্যে চোর আতংক বিরাজ করছে।
এ বিষয়ে জালালাবাদ থানায় একটি সাধারন ডায়রী করা হয়েছে।

Sylhetnewsbd Online News Paper