মস্তফা উদ্দিন,সিলেট নিউজ বিডি: পবিত্র রমজানকে স্বাগত জানিয়ে আঞ্জুমানে আল-ইসলাহ ও তালামীযে ইসলামিয়া বড়লেখা উপজেলার ১নং বর্নী ইউপি শাখার উদ্যোগে স্থানীয় ফকির বাজারে এক বর্নাঢ্য র্যালী ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৪ মে ) বিকাল ৫ ঘটিকার সময় র্যালিটি বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ইউপি অফিসে সামনে পথ সভায় সভাপতিত্ব করেন বর্নী ইউপি আল ইসলাহর সভাপতি কাজি মাওঃ আব্দুল মুমিত ও সাধারণ সম্পাদক মোঃ আপ্তাব উদ্দিন সুইট ‘র পরিচালনায় বক্তব্য রাখেন বড়লেখা উপজেলা আল ইসলাহ’র সভাপতি মাওঃ আব্দুর রহমান সৎপুরী, আলইসলাহ প্রতিষ্টাতা মাওঃ আব্দুল হান্নান, উপজেলা তালামীযের সভাপতি মোঃ মুসলিম হোসেন,উপজেলা তালামীযের সাংগঠনিক সম্পাদক মোঃ আতিকুর রহমান, ইউপি তালামীযের সভাপতি আক্তার হোসেন, সাধারণ সম্পাদক জয়নুল ইসলাম, সাবেক তালামীয সভাপতি আনোয়ার হোসেন,আবুতাহের মুন্না, কারি আব্দুল আজিজ,মাওঃ সামিম আহমদ,হাফিজ আব্দুল কাদির, প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন-পবিত্র রমজান মাস সিয়াম সাধনার মাস, তাৎপর্যের মাস। রমজানের পবিত্রতা রক্ষার্থে দিনের বেলায় পানাহার ও হোটেল রেস্তোরা বন্ধ রাখার অনুরোধ জানান এবং রমজানে ক্বোরআন নাজিলের মাস তাই অত্র এলাকায় ঐতিহ্যবাহী দারুল ক্বেরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্ট্রের অনুমুদিত শাখায় অত্র এলাকার ছাত্র-ছাত্রীদের ক্বোরআন প্রশিক্ষণ কেন্দ্রে ভর্তি করার আহবান জানান।

Sylhetnewsbd Online News Paper