মস্তফা উদ্দিন,সিলেট নিউজ বিডি: মৌলভীবাজারের বড়লেখায় বাংলাদেশ আন্জুমানে তালামীয ইসলামীয়া উপজেলা শাখা পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে মিছিল ও পথ সভা করেছে।
মঙ্গলবার (১৫ মে)বিকেল ৩ ঘটিকায় মিছিলটি বড়লেখা পৌরশহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ইসলামিয়া বিল্ডিংয়ের সামনে এসে পথ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা তালামীযের সভাপতি এম মুসলিম হোসাইনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রুহুল আমিন রুহেলের পরিচালনায় বক্তব্য রাখেন, উপজেলা আল ইসলাহ’র সভাপতি মাওঃ আব্দুর রহমান, উপজেলা আল-ইসলাহ’র সাধারণ সম্পাদক কাজী এম আব্দুল মুমিত, যুগ্ম সাধারণ সম্পাদক শাহেদ আহমদ জুয়েল, সহ সাংগঠনিক সম্পাদক শামছুল ইসলাম, পৌর আল ইসলাহ’র সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম, উপজেলা তালামীযের যুগ্ম সাধারণ সম্পাদক রুবেল আহমদ।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা তালামীযের সহ-সভাপতি নুরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মুজিবুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান, এম হাকিম জীবন, প্রচার সম্পাদক আমিনুল ইসলাম বাবুল, অফিস সম্পাদক মোস্তাক আহমদ, প্রশিক্ষণ সম্পাদক রেদওয়ান আহমদ, হাফিজ কয়েছ আহমদ, সহ-প্রশিক্ষণ সম্পাদক নাজির আহমদ রিপন প্রমুখ।
সভায় বক্তারা বলেন, পবিত্র রমজান মাস সিয়াম সাধনার মাস, তাৎপর্যের মাস। এ মাসে মুসলমানদের গুনাহ মাফের মাস, আমরা যত বেশী এবাদত করবো তথ বেশী আল্লাহর নৈকট্য লাভ করবো, তাই আমাদের আল্লাহর কাছে মাফী প্রার্থনা করা দরকার, সকল মুসলমানদের রমজানের পবিত্রতা রক্ষার্থে দিনের বেলায় পানাহার ও হোটেল রেস্তোরা বন্ধ রাখার অনুরোধ জানান এবং রমজানে ক্বোরআন নাজিলের মাস তাই এ মাসে ছহি শুদ্ধ কোরঅান শিক্ষার জন্য অত্র এলাকায় ঐতিহ্যবাহী দারুল ক্বেরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্ট্রের অনুমোদিত শাখায় অত্র এলাকার ছাত্র-ছাত্রীদের ক্বোরআন প্রশিক্ষণ কেন্দ্রে ভর্তি করার আহবান জানান।

Sylhetnewsbd Online News Paper