হযরত শাহজালাল(রহঃ)’র মাজার এলাকায় এসব কি হচ্ছে?

সিলেট নিউজ বিডি ডেস্ক: পবিত্র রমজান মাসে সিলেটে হযরত শাহজালাল(রহঃ)’র মাজার এলাকায় এসব কি হচ্ছে। বৃহস্পতিবার(২৪ মে) রাতের এ দৃশ্যটির ভিডিও মোবাইলে ধারন করেছেন একজন মুসল্লি। নারি পুরুষ মিলে নাচ গানের আসর জমিয়ে প্রতিনিয়ত নষ্ট করা হচ্ছে মাজারের পবিত্রতা। জানা গেছে, এ সকল
আসরেই নাকি সেবন করা হয় সিদ্ধি বা গাঁজা।

নাম প্রকাশে অনিচ্ছুক ভিডিও ধারনকারি ওই মুসল্লি বলেন, এ তো গেলো হযরত শাহজালাল (রহঃ)’র মাজারের কথা,হযরত শাহপরান(রহঃ)সহ অন্যান্য মাজারগুলোতেও বসে এমন আসর। বিশেষ করে প্রতি বৃহস্পতিবার রাতে লোক সমাগম বেশী হওয়ায় আসর বসে জমজমাটভাবে। রমজান মাসেও চলছে এমন অপকর্ম।

তিনি বলেন,সিলেটকে পবিত্র নগরী বলা হয় অথচ এই নগরীতে আরো অনেক অপকর্ম ঘটে চলেছে যা কারো অজানা নয়। এরমধ্যে সাম্প্রতিক কালে তীর শিলং নামের একটি জুয়া খেলা নগরীর আনাচে কানাচে ছড়িয়ে পড়েছে। উঠতি যুবকরা এই সব অপকর্মের দিকে ঝুকে সর্বস্ব হারাচ্ছে। এ নিয়ে গনমাধ্যমে লেখালেখিও কম হচ্ছেনা। অথচ অদৃশ্য কারনে এগুলোর অপতৎপরতা বন্ধে নেয়া হচ্ছেনা তেমন কোন উদ্যোগ। অতীতে ধর্ম গেলো বলে বলে যে সকল ধর্মপ্রান মুসল্লি এক্সিভিশন, জুয়াসহ বিভিন্ন অপকর্মের বিরুদ্ধে প্রতিবাদি হয়ে উঠতেন তারাও যেনো অজানা কারনে নিশ্চুপ হয়ে থাকছেন। ফলে প্রশাসন থেকেও নেয়া হচ্ছেনা তেমন জোরালো উদ্যোগ বরং অভিযোগ রয়েছে পুলিশের কতিপয় অসাধু লোকের সহায়তায়ই বেড়ে চলেছে এসকল অপকর্ম।

ভিডিও ধারনকারি বলেন, হযরত শাহজালাল(রহঃ)’র মাজারের নাচ গান সহ বিভিন্ন অপকর্ম এবং তীর শিলং এর মতো জুয়ার কবল থেকে সমাজকে রক্ষা করতে ধর্মপ্রানসহ সর্বস্থরের মানুষকেই প্রতিবাদ মুখর হয়ে উঠতে হবে।

ভিডিও দেখতে ক্লিক করুন: