সিলেট নিউজ বিডি ডেস্ক: সিলেটে হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে আপন ২ ভাই সহ ৫ জন নিহত হয়েছে। নিহতরা হলো- জালালাবাদ থানার মিরেরগাঁও গ্রামের বদর উদ্দিনের ছেলে বাবুল মিয়া(৮), তার বড় ভাই ইমন মিয়া (১২) ও তাদের চাচাতো ভাই গ্রামের বিলাল উদ্দিনের ছেলে আবদুল আমিন (২০)।
শনিবার (২৬ মে) সন্ধ্যায় শহরতলীর মিরেরগাঁও এলাকায় এ ঘটনা ঘটে।
জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, বিকেলে তিন ভাই মিলে বাড়ির পাশে হাওরে মাছ ধরতে গেলে হঠাৎ বজ্রপাতে গুরুত্বর আহত হয় তারা। বিষয়টি টের পেয়ে এলাকাবাসী তাদের উদ্ধার করে দ্রুত সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তিন ভাইকেই মৃত ঘোষণা করেন।
এদিকে একই দিন সুনামগঞ্জে হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে একজন ও হবিগঞ্জে ধান কাটার সময় বজ্রপাতে আরও একজন নিহত হন।
Sylhetnewsbd Online News Paper