সিলেট নিউজ বিডি ডেস্ক: অপেক্ষা আর মাত্র কয়েক দিনের। তার পরেই শুরু হবে ‘গ্রেটেস্ট শো অন আর্থ’ ফুটবল বিশ্বকাপ। ১৪ জুন রাশিয়ায় শুরু হওয়া ৩২ দেশের এই যুদ্ধের ফল জানা যাবে ১৫ জুলাই। লিওনেল মেসি থেকে ক্রিস্টিয়ানো রোনালদো থেকে নেইমার, হ্যারি কেন কিংবা সুয়ারেজ আপনার পছন্দের প্রায় সব ফুটবলারকেই দেখতে পাবেন সেখানে। এবার জেনে নেওয়া যাক ফুটবল বিশ্বকাপ সমন্ধে ১০টি আজনা প্রশ্নের উত্তর।
১) সবচেয়ে বেশি বার বিশ্বকাপ ফুটবল জিতেছে কোন দেশ?
২) কোন বছর এবং কোন দেশে প্রথম বিশ্বকাপ শুরু হয়?
৩) বিশ্বকাপ ফুটবলে সব মিলিয়ে সবচেয়ে বেশি গোল করেছেন কোন ফুটবলার?
৪) একটি টুর্নামেন্টে সবচেয়ে বেশি গোল করেছেন কোন ফুটবলার?
৫) সবচেয়ে কম বয়সে বিশ্বকাপ খেলার নজির রয়েছে কার দখলে?
৬) সবচেয়ে বেশি বয়সে বিশ্বকাপ খেলার রেকর্ড কার দখলে রয়েছে?
৭) কোন দেশ এখনও পর্যন্ত সব বিশ্বকাপ খেলেছে?
৮) কোন ফুটবলার তিন বার বিশ্বকাপ ফাইনাল খেলেছেন?
৯) বিশ্বকাপে প্রথম হ্যাটট্রিক করেছিলেন কে?
১০) ক্রিস্টিয়ানো রোনালদোর পুরো নাম কী?
এবার দেখে নিন উত্তর-
১) ব্রাজিল (৫ বার)।
২) ১৯৩০, উরুগুয়ে।
৩) মিরোস্লাভ ক্লোসা (১৬ গোল), জার্মানি।
৪) জাস্ট ফন্টেন, ফ্রান্স (১৩ গোল, ১৯৫৮)।
৫) নর্মান হোয়াইটসাইড, নর্দার্ন আয়ারল্যান্ড (১৭ বছর ১ মাস ১০ দিন, ১৯৮২ স্পেন বিশ্বকাপ)।
৬) ফ্যারিড মনড্রাগন, কলম্বিয়া (৪৩ বছর ৩ দিন, ২০১৪ বিশ্বকাপ)
৭) ব্রাজিল।
৮) কাফু, ব্রাজিল।
৯) বার্ট পাটেনাউদে, মার্কিন যুক্তরাষ্ট্র, ১৯৩০ বিশ্বকাপ।
১০) ক্রিস্টিয়ানো রোনালদো দস স্যান্তোস এভেইরো।
Sylhetnewsbd Online News Paper