বড়লেখায় রহমানিয়া টুকা ইসলামী সমাজ কল্যাণ সোসাইটির ইফতার মাহফিল অনুষ্টিত

মস্তফা উদ্দিন,সিলেট নিউজ বিডি: বড়লেখা উপজেলার ২নং দাসের বাজার ইউনিয়নের রহমানিয়া টুকা হাফিজিয়া দাখিল মাদ্রাসার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়েছে।
৩০মে(বুধবার) মাদ্রাসার হল রুমে দারুল ক্বেরাত মজিদিয়া ফুলতলী ট্রাষ্ট রহমানিয়া টুকা হাফিজিয়া দাখিল মাদ্রাসা শাখার উদ্যোগে ও রহমানিয়া টুকা ইসলামী সমাজ কল্যাণ সোসাইটির আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন হয়।

উক্ত ইফতার ও দোয়া মাহফিলে রহমানিয়া টুকা ইসলামী সমাজ কল্যাণ সোসাইটির সভাপতি কাজি হাফিজ মাওঃ আব্দুল মুক্তাদিরের সভাপত্বিতে ও মোঃ মাহফুজুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন রহমানিয়া ওভারসীজের সত্তাধিকারি মাওঃ এম এ আলীম।
বিশেষ অতিথির হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, ৭নং তালিমপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সুনাম উদ্দিন সুনাই,ইসলামী পাউন্ডেশনের ফিল্ড সুপার ভাইজার বিয়ানিবাজার র’ মাওঃ জাকির হোসেন, মাওঃ আব্দুল আজিজ,দুবাগ ইস্কুল এন্ড কলেজের শিক্ষক দেলোয়ার হোসেন, সাবেক ইউপি সদ্যস আব্দুর রাজ্জাক, মাওঃ কামাল উদ্দিন মাথহুরী,হাফিজ আব্দুল হামিদ, আব্দুল ছাত্তার।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মোঃ কমর উদ্দিন, আছাদ উদ্দিন,লায়েক আহমদ,জামাল আহমদ,শাহআলম,আফল হোসেন,শিমুল আহমদ, মামুন আহমদ প্রমূখ।

প্রধান বক্তা তার বক্তব্য বলেন, বর্তমান ছাত্র সমাজ দিন দিন নৈতিকতায় নিমজ্জিত হচ্ছে। সম্ভাবনাময় ছাত্র সমাজ আজ তাকওয়াহীন। কাজেই তাকওয়া ভিত্তিক সমাজ বিনির্মানে মেধাবী ছাত্র সমাজকে আমরা সটিক পথে কাজে লাগাতে হবে, তাদের কে ইসলামী শিক্ষা দিতে হবে, আমরা অভিবাভকরা যদি এগিয়ে না আসি তাহলে আমরা দুনিয়া ও আখেরাতে আল্লাহর কাছে জবাব দিতে পববো না।
পবিত্র রমজান মাস সিয়াম সাধনার মাস, তাৎপর্যের মাস। এ মাসে মুসলমানদের গুনাহ মাফের মাস। আর রোজাদারের জন্য খুশির বিষয় হল ২টি যখন সে ইফতার করে, আর একবার যখন সে তার রবের সঙ্গে সাক্ষাৎ করবে রোজার বিনিময়ে। পবিত্র রমজান মাস মহান আল্লাহর সঙ্গে প্রিয় বান্দার প্রেম বিনিময়ের সবচেয়ে উত্তম সময়। এই মাসে পবিত্র কোরআন নাজিল হয়েছে। তাই এ মাসের ফজিলত ও মর্যাদা বেড়ে গেছে আরো বহুগুণ। আমরা যত বেশী এবাদত করবো তথ বেশী আল্লাহর নৈকট্য লাভ করবো, আমরা গুনাহগার আমাদের আল্লাহর কাছে মাফী প্রার্থনা করতে হবে, তাই আমরা কেউ রোজা রেখে অশ্লীল কথাবার্তায় ও ঝগড়া বিবাদে যেন লিপ্ত না হই। এ মাসে ছহি শুদ্ধ কোরঅান শিক্ষার জন্য অত্র এলাকায় ঐতিহ্যবাহী দারুল ক্বেরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্ট্রের অনুমোদিত শাখায় এলাকার ছাত্র-ছাত্রীদেরকে ছহি শুদ্ধ কুরআন শিক্ষার আহবান জানান, মহান আল্লাহ আমাদের সবাইকে পবিত্র রমজানের ফজিলত জেনে বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করুন, আমিন।