সিলেট সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আনন্দ মিছিল অনুষ্টিত

সিলেট নিউজ বিডি ডেস্ক: সিলেট সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের নবগঠিত কমিটির আয়োজনে এক আনন্দ মিছিল অনুষ্টিত হয়। শনিবার ০২ জুন দুপুরে মিছিলটি সদর উপজেলার তেমুখি বাজার থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে আবার তেমুখি পয়েন্টে এক পথসভা অনুষ্ঠিত হয়।

পথ সভায় সদর উপজেলা স্বেচ্ছাসেবকলীগে আহবায়ক শাহজাহান কবীর’র সভাপতিত্বে ও স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক ফয়সল আহমদ এর পরিচালনায় বক্তব্য রাখেন, জালালাবাদ থানা আওয়ামীলীগ’র সভাপতি উস্তার আলী, মনহর আলী, আতিকুর রহমান,সাবেক মহানগর ছাত্রলীগ নেতা আশরাফ সিদ্দিকি, মদন মোহন কলেজ ছাত্রলীগ’র সাধারণ সম্পাদক মিফতাহুল হোসেন লিমন।

এসময় বক্তারা বলেন,ঘরে বসে স্বেচ্ছাসেবকলীগের যে কমিটি দেয়া হয়েছে সেটা আমরা মানি না। নতুন কমিটির মানুষদের নিয়ে কাজ করে যাবো ।সদর উপজেলা চেয়ারম্যান প্রকৃত নেতা কর্মীদের বিরুদ্ধে অপচেষ্টায় লিপ্ত রয়েছেন। কিন্তু প্রকৃত নেতাদের কোনদিন কোনঠাসা করা যায় না। আমাদের দাবী আগামীতে আওয়ামীলীগ থেকে যেন সদর উপজেলা চেয়ারম্যান কে প্রত্যাহার করা হয়। প্রকৃত নেতা কর্মীর মূল্যায়ন করে যে আহবায়ক কমিটি গঠন করা হয়েছে আমরা আপনাদের মূল্যায়ন রক্ষায় আগামী ৩মাসের ভিতরে পূর্ণাঙ্গ কমিটি গঠন করবো।

এসময় উপস্থিত ছিলেন,সাবেক সিলেট জেলা আওয়ামীলীগ সদস্যও এপিপি এ্যাডভোকেট নূরে আলম সিরাজী,৮নং কান্দিগাঁও আওয়ামীলীগের সাধারন সম্পাদক মুজাহিদ আলী,২নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আব্দুল মান্নান,আওয়ামীলীগ নেতা আব্দুস সালাম,যুবলীগ নেতা মোয়াজ্জিন হোসেন,কুতুব উদ্দিন,নিজাম উদ্দিন,আবু সুফিয়ান, আনসার উদ্দিন,জিল্লুর রহমান,আলী হোসেন, মিজান তুশেল,সাব্বির, নূর উদ্দিন,বাবুল মিয়া,মুজিবুর রহমান চাঁন মিয়া,সালাউদ্দিন রোকন,কাদির আরী,ময়নুল ইসলাম,সায়মন ইসলাম সালামিন,আমিনুল ইসলাম,ফজলু মেম্বার,জাবের আহমদ,খালেদ আহমদ,হেলাল আহমদ,জাবের আহমদ মুসা,নূর মিয়া,আব্দুল হক,সুমন রুবেল,এমরান হোসেন,রমজান আলী,আব্দুর রকিব,স্বেচ্ছাসেবকলীগ যুগ্ম আহবায়ক ময়নুল ইসলাম,সেলিম আহমদ,নুরুল আমীন খুকু,সায়মন আহমন,স্বেচ্ছাসেবকলীগ সদস্য জামির আহমদ,আমিনুর রহমান আমিন,রাজা মিয়া,আব্দুল হক,মহানগর ছাত্রলীগ এর সাবেক উপ সম্পাদক শহীদ আসিফ অপু,ছাত্রলীগ নেতা আল-আমিন,রুহুল শাওন,হাফিজুর রহমান সুমন,সৌরভ দাস,রুহেল আহমদ,সালমান,সাব্বির আহমদ,তাঁতীলীগ নেতা দেলওয়ার হোসেন,নজরুল হোসেন,আফতাব রহিম,আহমদ জাহীন,সৌরভ দাস,আমীন শাওন,রুহেল আহমদ প্রমুখ।

উল্লেখ্য গত ২১মে রাতে সিলেট সদর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের একাংশ একটি কমিটি ঘোষনা করা হয়। গত ২৩ মে ঐ কমিটিকে অবৈধ ঘোষনা করে শাহজাহান কবীরকে আহবায়ক করে ৪১ সদস্য বিশিষ্ট পাল্টা কমিটি গঠন করা হয়।