সিলেট নিউজ বিডি ডেস্ক: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বদির মতো আরো অনেক বদি আছে। বদি মাদকের গডফাদার আপনি কি সরাসরি তা বলতে পারেন? বদি গডফাদার তার প্রমাণ কি? প্রমাণিত হলে বদিকেও ছাড় দেয়া হবে না।
রোববার সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মেট্রোরেল প্রকল্পের বেশ কিছু চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি।
এসময় ওবায়দুল কাদের একরামকে নিয়ে বলেন, জবাব চাই, একরাম কে? তিনি আমাদেরই যুবলীগের সভাপতি। আমাদের লোক কি আমরা মেরে ফেলেছি?
একরামের ব্যাপারটা স্বরাষ্ট্রমন্ত্রী বলেছে, আমি বলেছি। যদি তদন্তে প্রমাণিত হয়, একরাম নির্দোষ। তবে যারাই তাকে দোষী সাব্যস্ত করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
সেতুমন্ত্রী বলেন, বিএনপি শুধু অভিযোগ করতে জানে, নালিশ করতে জানে। সেটা তাদের নিজেদের ভুল। তারা নিজেদের ভুলের খেসারত দিচ্ছেন। আন্দোলন করতে চেয়েছে, তাও ব্যর্থ হয়েছে। এখন তাদের রয়েছে শুধুই হতাশা। হতাশা থেকে তারা উল্টা পাল্টা কথা বলছে। সরকারের যে ভালো হচ্ছে এটা বিএনপি মানতে পারছে না।
Sylhetnewsbd Online News Paper