মস্তফা উদ্দিন,সিলেট নিউজ বিডি: মৌলভী বাজারের বড়লেখা উপজেলার নিজ বাহাদুরপুর ইউনিয়নের মাইজ গ্রামে আল্লামা আব্দুল লতিফ চৌধুরী ফুলতলী(রঃ), আল ইসলাহ, তালামীয ইসলামীয়ার অনুসারীদেরকে ফেইজবুকে কুটউক্তির করায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে আন্জুমানে আল-ইসলাহ ও তালামীযে ইসলামীয়া আঞ্চলিক শাখা।
শুক্রবার(১ জুন) বাদ জুম্মা গ্রামের সর্বস্তরের জনসাধারণে অংশ গ্রহনে বিক্ষোভ মিছিলটি গ্রামের প্রধান রাস্তা ও বাজার প্রদক্ষিণ করে মাইজ গ্রাম জামে মসজিদ প্রাঙ্গনে এসে প্রতিবাদ সভা করে তারা।

বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভায় মোঃ ইছাহাক আলী র’ সভাপত্বিতে ও মাষ্টার দুলাল আহমদের সঞ্চালনায় বক্তব্য রাখেন, ৮নং ওয়ার্ড সদ্যস মোঃ সামিম আহমদ,বির মুক্তি যোদ্ধা আব্দুল জলিল,মুক্তি যোদ্ধা নছিব আলী লালু,মুক্তি যোদ্ধা আব্দুল হক,মুক্তি যোদ্ধা নুরুল হক, সাবেক ওয়ার্ড সদ্যস মোঃ সুনাহর আলী, মুরব্বী মোঃ ইনুছ আলী,আব্দুল লতিফ, মোবছিল আলী,মোঃ আলম হোসেন,আব্দুল ওয়াদূদ দুদু, ছালেহ আহমদ,আব্দুল বাছিত,জামিল হোসেন,জাবেদ আহমদ,জমির হোসেন,লিমন আহমদ,দুলাল আহমদ,মাসুক আহমদ,দুলাল আহমদ,তামিম আহমদ,মুন্না আহমেদ,মিজানুর রহমান,কিবরিয়া আহমদ,টিপু আমেদ,জুমন আহমেদ,আবু সুফিয়ান,আকছার আহমেদ প্রমূখ।

Sylhetnewsbd Online News Paper